Thursday, May 14, 2026
HomeScrollপুলিশের নাক ফাটিয়ে শ্রীরামপুরে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর! পাঠানো হল শ্রীরামপুর আদালতে
Serampore

পুলিশের নাক ফাটিয়ে শ্রীরামপুরে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর! পাঠানো হল শ্রীরামপুর আদালতে

রাজেশ শা সহ তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ

শ্রীরামপুর-  পুলিশের (Police)  নাক ফাটিয়ে শ্রীরামপুরে (Serampore) গ্রেফতার (Arrest)  তৃণমূল কাউন্সিলর (Tmc Councilor) ! পাঠানো হল শ্রীরামপুর আদালতে।  পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীরামপুর টিন বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালা বন্ধ ছিল। সেই তালা খুলতে যায় পুলিশ। শ্রীরামপুর থানার পিসি পার্টির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল।

অভিযোগ,শ্রীরামপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ শা ওরফে কুকুয়া তালা খুলতে বাধা দেন। পুলিশের সঙ্গে এই নিয়ে বচসার সময় হঠাৎ-ই পিসি পার্টির একজন এএসআই নটরাজের (ASI Nataraj)  নাকে ঘুষি মারে কাউন্সিলর। নাক ফেটে রক্ত পড়তে থাকে।  রাজেশ শা সহ তার দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-  ভোট পরবর্তী অশান্তি, বিজেপি নেতাকে কোপ, রেহাই পেল না পরিবারের লোকেরাও

শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন,পুলিশ কোন রং না দেখে ব্যবস্থা নেবে।এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক এটাই আমরা চাই।পুলিশ তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করবেন কাকে গ্রেফতার করবেন সেটা তাদের ব্যাপার এখানে আমরা কোন ইন্টারফেয়ার করব না।মানুষ চায় শান্তি এলাকায় যেন শান্তি প্রতিষ্ঠা থাকে।

তৃণমূল কাউন্সিলর রাজেশ শ্রীরামপুর থানা থেকে আদালতে যাওয়ার পথে বলেন,পাড়ায় সমাধানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হয়েছিল।সেটা দখল নিতে চেয়েছিল বিজেপি সিপিএম।এই নিয়ে একটা ঝামেলা হয়।কিসের সঙ্গে একটা ঝামেলা হয়েছে কিন্তু কারো গায়ে হাত দিইনি।আমি আর আমার স্ত্রীর ওয়ার্ডে লিড হয়েছে তাই সেই রাগ থেকে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হল। আহত পুলিশ কর্মির চিকিৎসা হয়েছে হাসপাতালে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto