Saturday, June 27, 2026
HomeScrollসাত সকালে সোদপুর স্টেশনের কাছে যুবককে এলোপাথাড়ি কোপ!
North 24 Pargana

সাত সকালে সোদপুর স্টেশনের কাছে যুবককে এলোপাথাড়ি কোপ!

ঘটনায় তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) পানিহাটিতে (Panihati) সাত সকালে রাস্তায় ফেলে এক যুবককে এলোপাথাড়ি কোপানোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে খড়দহ (Khardah) থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম কৌশিক দাস। তিনি সোদপুর স্টেশন সংলগ্ন একটি বেসরকারি সংস্থায় দীর্ঘদিন ধরে কর্মরত। অভিযোগ, শনিবার সকালে কর্মস্থলে পৌঁছনোর পরই রাহুল চৌরাশিয়া নামে এক যুবক তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। প্রথমে দু’জনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: বিজেপি বিরোধিতায় মমতার জোটের ডাক, পত্রপাঠ ‘না’ সিপিএমের!

অভিযোগ, আচমকাই ধারালো অস্ত্র নিয়ে কৌশিকের উপর হামলা চালায় রাহুল। রাস্তায় ফেলে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ও সহকর্মীরা। তাঁদের তৎপরতায় গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় কৌশিককে।

রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঘোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। দিনের শুরুতেই জনবহুল এলাকায় এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। অভিযুক্ত রাহুল চৌরাশিয়ার খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর। হামলার পিছনে ব্যক্তিগত বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO