Tuesday, June 30, 2026
HomeScrollকোনও রেফার চলবে না, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari

কোনও রেফার চলবে না, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী

হাসপাতালগুলিতে দালালরাজ বন্ধের কড়া নির্দেশ শুভেন্দুর

কলকাতা: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে স্বচ্ছ করে তুলতে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য অধিকর্তা, কলকাতার হাসপাতালগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে কড়া দাওয়াই দেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলিতে দালালরাজ, রেফার-রোগ বন্ধ করতে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি স্বাস্থ্যভবনে তৈরি হবে ওয়াররুম।

মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শুভেন্দু বলেছিলেন, কথা কম কাজ বেশি। দায়িত্ব নেওয়ার পর থেকে শুভেন্দুকে একেবারে দাবাং মুডে দেখা যাচ্ছে। এদিন এসএসকেএম-এর বৈঠকে মূলত ‘দালালরাজ’ নির্মূল করা এবং সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। হাসপাতালে দালালরাজ রুখতে আগামী ৩১শে মে-র মধ্যে সরকারি হাসপাতালের ডাক্তার, নার্স ও সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য সচিত্র রঙিন পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে হাসপাতালে বহিরাগত বা দালালদের দৌরাত্ম্য বন্ধ করা সহজ হবে। হাসপাতালে বেড না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। তা মোকাবিলায় মুখ্যমন্ত্রী সেন্ট্রাল মনিটরিং সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন। রাজ্য, জেলা এবং কেন্দ্রীয় সরকারি হাসপাতালের বেড সংক্রান্ত সমস্ত তথ্য একটি কেন্দ্রীয় পোর্টালে থাকবে।

আরও পড়ুন: সমস্ত আম্বুলেন্সে এবার জিপিএস! বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

স্বাস্থ্যভবনে তৈরি হবে ওয়াররুম। সেই লিঙ্ক থাকবে মুখ্যমন্ত্রীর ঘরে। নজরদারি করবেন খোদ মুখ্যমন্ত্রী।সব হাসপাতালে বেড বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আরও নির্দেশ, হাসপাতালগুলিতে ডিসপ্লে বোর্ড রাখতে হবে। সেখানে বেডের সংখ্যা কত, কত বেডে রোগী রয়েছে তা হিসাব উল্লেখ থাকতে হবে। এছাড়াও রাজ্যজুড়ে অ্যাপ নির্ভর অ্যাম্বুল্যান্স ব্যবস্থা তৈরি করা হবে। অ্যাম্বুল্যান্সগুলিতে জিপিএস ট্র্যাকার থাকবে।প্রাইভেট হাসপাতালগুলিতে ১৫ শতাংশ বেড ব্যবহার করার জন্য খুব শীঘ্রই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মেডিক্যাল কলেজগুলিতে ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। ক্যাম্পাস চত্বরে বহিরাগতদের আনাগোনায় কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO