Saturday, July 4, 2026
HomeScrollফের বিপত্তি ব্লু লাইনে, বিকেলবেলায় থমকাল মেট্রো
Kolkata Metro

ফের বিপত্তি ব্লু লাইনে, বিকেলবেলায় থমকাল মেট্রো

একই দিনে দু'বার পরিষেবার ত্রুটির কারণে বিরক্ত যাত্রীরা

কলকাতা: সকালের পর বিকেলেও সমস্যায় কলকাতা মেট্রো (Kolkata Metro)। সোমবার বিকেল চারটে নাগাদ ব্লু লাইনে (Blue Line) ফের সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা (Metro Service Disrupted)।  সূত্রের খবর, এদিন ৪ টে বেজে ১০ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবরে এক যাত্রী লাইনে ঝাঁপ দেন। যার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা।

এর ফলে অফিস ফেরতাদের ব্যস্ত সময়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় একাধিক স্টেশনে ভিড় জমতে শুরু করে। নির্ধারিত সময়ের তুলনায় ট্রেন চলাচলে দেরি হতে থাকে। বেশ কিছু স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের।

আরও পড়ুন: পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির জেরার মুখে সুজিত ঘনিষ্ঠ ব্যবসায়ী

বিশেষ করে অফিস ফেরতার সময়ে সমস্যার জেরে উত্তেজনা তৈরি হয় কয়েকটি স্টেশনে। অনেকে বিকল্প পরিবহণের খোঁজ করতে শুরু করেন। প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়ও দ্রুত বাড়তে থাকে।

যদিও মেট্রো কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করা হয় বলে জানা গিয়েছে।

এক দিনেই দু’বার ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হওয়ায় প্রশ্ন উঠছে মেট্রোর পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষণ নিয়ে। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, অফিস টাইমে বারবার এমন সমস্যা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet