Wednesday, May 20, 2026
Homeলাইফস্টাইলতিরিশ বছরের সুর-সফর, শহরের বুকে আলো ছড়াবে দেবজ্যোতির ‘আলোপাখির গান’
Alopakhir Gaan

তিরিশ বছরের সুর-সফর, শহরের বুকে আলো ছড়াবে দেবজ্যোতির ‘আলোপাখির গান’

এক মঞ্চে একঝাঁক ‘গানের পাখি’

কলকাতা: গান মানুষের মন ভালো করার এক আশ্চর্য ওষুধ। সুরের কোনও কাঁটাতার হয় না। সে দেশ এবং কালের গণ্ডি পেরিয়ে বহু মানুষকে এক সুতোয় বেঁধে দেয়। বিশ্ব সঙ্গীতের সেই সুরের ছোঁয়া যেমন ভারতীয় গানকে সমৃদ্ধ করেছে, তেমনই এ দেশের সুরও পৌঁছে গিয়েছে বিশ্বমঞ্চে। আর আন্তর্জাতিক স্তরে বাংলার এই সুর-ভাবনাকে যিনি বারবার সার্থকভাবে পৌঁছে দিয়েছেন, তিনি সুরসাধক দেবজ্যোতি মিশ্র(Debojyoti Mishra)। সিনেমা, বিজ্ঞাপন কিংবা আধুনিক বাংলা গান, গত তিন দশক ধরে সব মাধ্যমেই তাঁর সুরের ম্যাজিক শ্রোতাদের মুগ্ধ করেছে। তাঁর কাজ বাংলার বাঙালিদের চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে বিশ্ব সঙ্গীতের আঙিনায় প্রশংসিত হয়েছে বারে বারে।

স্বাধীন সঙ্গীত পরিচালক হিসেবে দেবজ্যোতি মিশ্রের এই তিরিশ বছরের দীর্ঘ ও গৌরবময় সফরকে কুর্নিশ জানাতেই শহরে বসছে এক বিশেষ গানের আসর। আগামী ২৪ মে, ২০২৬, রবিবার বিকেল সাড়ে ৬টায় জি ডি বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হতে চলেছে এই সাড়াজাগানো সঙ্গীত সন্ধ্যা ‘আলোপাখির গান’। গোটা অনুষ্ঠানের নেপথ্যে আয়োজক হিসেবে রয়েছে বেঙ্গল ওয়েব সলিউশন। চারিদিকে যখন যুদ্ধ আর অস্থিরতার পরিবেশ, তখন সঙ্গীতই পারে মানুষকে এক করতে। এই সুরের হাত ধরেই মানুষের হাতে হাত রেখে এগিয়ে চলা এবং বন্ধুত্বের উদযাপন।
দেবজ্যোতি মিশ্রের সুরের ছোঁয়ায় এ দিনের সন্ধ্যা হয়ে উঠবে অনন্য। চাঁদের হাটের মতো এই মঞ্চে গান পরিবেশন করবেন টলিউডের একঝাঁক তারকা শিল্পী। এই সুরেলা সন্ধ্যায় আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, অর্ক মুখোপাধ্যায়, অন্বেষা দত্তগুপ্ত, স্যামন্তক সিনহা, পরশীয়া সেন, অরিত্র দাশগুপ্ত, সোনাক্ষী কর এবং অ্যানি আহমেদ। আর এদের সবার সাথে অবশ্যই মঞ্চ আলো করে গাইবেন এবং উপস্থিত থাকবেন স্বয়ং দেবজ্যোতি মিশ্র। শুধু গান নয়, এ দিনের অনুষ্ঠানকে আড্ডার মেজাজে গল্পে আর কথায় সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন দেবজ্যোতি মিশ্র এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় জুটি।
দেবজ্যোতি মিশ্রের গান মানেই বাঙালির মনে একরাশ স্মৃতির কোলাজ এবং নস্টালজিয়া। শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়া সেই সব কালজয়ী গানগুলো আরও একবার জীবন্ত হয়ে উঠবে এই মঞ্চে। এই বিশেষ তালিকায় রয়েছে আমার দক্ষিণ খোলা জানলা, মেঘের পালক, চাঁদের নোলক, চল রাস্তায় সাজি ট্রাম লাইন, সখি হাম এবং মথুরানগরপতির মতো সব গান। এর পাশাপাশি শ্রোতারা আরও একবার শুনতে পাবেন পিয়া তোরা ক্যায়সা অভিমান, মেঘ পিয়নের ব্যাগের ভেতর, যেকোনো ভূমিকায়, এক যে আছে কন্যা কিংবা তোমায় মনে পড়ছিল-র মতো অত্যন্ত জনপ্রিয় সব সুর।

তিরিশ বছরের এই দীর্ঘ সঙ্গীত সফর নিয়ে স্বাভাবিকভাবেই আবেগঘন সুরকার দেবজ্যোতি মিশ্র। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানালেন যে এই অনুষ্ঠান আদতে অনেক রকমের বন্ধুত্বের এক সুরেলা উদযাপন। চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তাঁর ব্যক্তিগত বন্ধুত্ব, বাংলা বিজ্ঞাপনের দুনিয়া কিংবা আধুনিক বাংলা গানের সঙ্গে তাঁর দীর্ঘ পথচলা এবং অন্যান্য সকল চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে তাঁর জার্নি ও বন্ধুত্ব এই মঞ্চে ফিরে আসবে। এর পাশাপাশি তাঁর কণ্ঠশিল্পী, বাদ্যযন্ত্রী, গীতিকার এবং সর্বোপরি তাঁর গানের শ্রোতাদের সঙ্গে যে দীর্ঘদিনের আত্মিক টান রয়েছে, তা নিয়েই এই আয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে এ দিনের সন্ধ্যাটি সবার কাছে ভালোবাসার এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot