ওয়েব ডেস্ক : ইতালি (Italy) সফরে গিয়েছেন প্রধীনমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে পৌঁছতেই ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)। মোদির সঙ্গে একটি নিজস্বী এক্স হ্যান্ডলে পোস্টও করেছেন তিনি। সেখানে মোদিকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছেন তিনি।
Welcome to Rome, my friend! 🇮🇹🇮🇳 pic.twitter.com/mUjFL4HIqY
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 19, 2026
মূলত, এর আগে ২০২৪ সালে জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি গিয়েছিলেন তিনি। তার পর আবার গিয়েছেন তিনি। আর রোমে অতরণ করার পর প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) লিখেছেন, ‘এই সফরের মূল লক্ষ্য হবে ভারত-ইটালি সহযোগিতা কী ভাবে বৃদ্ধি করা যায়।’ বলে রাখা দরকার, পাঁচ দিনের বিদেশ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এই সময়ের মধ্যে নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাশাহি ঘুরে ঘুরে এবার পৌঁছেছেন ইতালিতে। সেখান থেকে তিনি ফিরবেন ভারতে।
Upon landing in Rome, had the opportunity to meet Prime Minister Meloni over dinner followed by a visit to the iconic Colosseum. We exchanged perspectives on a wide range of subjects. Looking forward to our talks today, where we will continue the conversation on how to boost the… pic.twitter.com/df0bDYKCdU
— Narendra Modi (@narendramodi) May 20, 2026
আরও খবর : নরওয়ের সংবাদপত্রে ‘সাপুড়ে’ মোদি! তুঙ্গে বিতর্ক
কূটনৈতিক মহলের মতে, এই সফর ভারত ও ইতালির মধ্যেকূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে বলেই মনে করা হচ্ছে। সঙ্গে বাণিজ্যচুক্তিও উন্নত করার চেষ্টা চালাবে দুই দেশ। এদিকে চলতি বছরেই ইউরোপীয় ইউনিয়চনের সঙ্গে বাণিজ্যচুক্তি করেছে ভারত। আমেরিকার উপর থেকে নির্ভরতা কমাতেই এই চুক্তি করা হয়েছিল। আর তার পরেই এটাই ছিল মোদির প্রথম ইউরোপ সফর।
জানা যাচ্ছে, বুধবার ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মোদি (Narendra Modi)। সূত্রের খবর, বৈঠকের পর দু’দেশের অংশীদারি জোরদার করার জন্য একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হতে পারে। বাণিজ্য বৃদ্ধির করার জন্যও আলোচনা হতে পারে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি দু’দেশের শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মনে করা হচ্ছে কৃষি, উচ্চশিক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আর্থিক অপরাধ দমনের মতো বিষয়গুলি চুক্তিও স্বাক্ষর হতে পারে। এর পাশাপাশি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গে বৈঠক করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতর পরিদর্শন করতে পারেন তিনি।
দেখুন অন্য খবর :






