Sunday, May 24, 2026
HomeScrollরবিবারের সকালে কলকাতার তিন জায়গায় চলছে বুলডোজার, অবৈধ বহুতল ভাঙছে পুরসভা
Kolkata Municipality Corporation

রবিবারের সকালে কলকাতার তিন জায়গায় চলছে বুলডোজার, অবৈধ বহুতল ভাঙছে পুরসভা

রবিবার সকালে শহরে পুরসভার বুলডোজার অভিযান, পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা: রবিবার সকালে শহরে পুরসভার বুলডোজার (Bulldozer Action) অভিযান।কলকাতার তিন এলাকায় তিন অবৈধ বহুতল ভাঙছে পুরসভা। তিলজলা (Tiljala), কসবা (Kasba) এবং বেলেঘাটা (Beleghata) এই তিন এলাকার তিনটি অবৈধ নির্মাণ (Demolition Illegal Constructions) ভাঙার কাজ শুরু করল কলকাতা পুরসভা (Kolkata Municipality Corporation)। এই ভাঙাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তাই ওই এলাকার নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।পুলিশ, কলকাতা পুরসভার কর্মীরা রয়েছেন। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। বেলেঘাটায় রাজু নস্করের তৈরি দু’টি বাড়ি ভাঙা হচ্ছে।

অবৈধ নির্মাণ নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বনের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশের পরই বিভিন্ন জায়গার অবৈধ নির্মাণ চিহ্নিত করে নোটিস পাঠাতে শুরু করেছে পুরসভা। রবিবার সকালে তিলজলা, বেলেঘাটা, কসবায় অবৈধ বিল্ডিং ভাঙার কাজ শুরু করে প্রশাসন। সূত্রের খবর, যে তিনটি অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে, প্রত্যেকটিই কোনও না কোনও স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে যুক্ত। বেলেঘাটার অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তৃণমূল নেতা রাজু নস্কর। বাকি দুই জায়গার দুই অবৈধ নির্মাণের সঙ্গে স্থানীয় কাউন্সিলর বা বরো চেয়ারম্যানের যোগ থাকার খবরও মিলেছে। বাকি দুই জায়গার দুই অবৈধ নির্মাণের সঙ্গে স্থানীয় কাউন্সিলর বা বরো চেয়ারম্যানের যোগ থাকার খবরও মিলেছে। বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ড। ইস্ট কুলিয়া রোড। সেখানে একটি পাঁচ তলা বিল্ডিং ভাঙার কাজ চলছে। ধবধবে সাদা সেই নির্মাণ দেখে মনে হবে প্রাসাদ। অথচ অভিযোগ, পুরো বিল্ডিংটাই বেআইনি। হাজির রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও বেলেঘাটা থানার পুলিশ। অভিযোগ, এই বিল্ডিংয়ের সঙ্গে নাম জড়িয়ে আছে রাজু নস্করের। প্রায় ৮০ জনের টিম এই ভাঙার কাজ করছে।

আরও পড়ুন: ‘পুষ্পা’হীন ভোটগণনা…২৬ হাজারের বেশি ভোটে এগিয়ে গেল বিজেপি! ফলতায় দ্বিতীয় সিপিএম

কসবায় বিবি চ্যাটার্জি স্ট্রিটেও চলছে বুলডোজার। অভিযোগ, এই অবৈধ নির্মাণ নিয়ে শুনানি হলেও হাজির হয়নি অভিযুক্তরা। নোটিস সাঁটানো রয়েছে এই বিল্ডিংয়ের গায়েও। কসবার যে এলাকায় অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, সেই এলাকায় পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ নির্মাণটির সঙ্গে জড়িত স্থানীয় ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। তিলজলাতেও বুলডোজ়ার নিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে পুরসভা। জি জে খান রোডে সাত তলা বিল্ডিং ভাঙার কাজ চলছে। এই নির্মাণ অবৈধ, তা নিয়ে আগেই নোটিস দিয়েছে পুরসভা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D