Sunday, May 24, 2026
HomeScrollপোষ্যকে শেষ বিদায় জানাতে গিয়ে কী হল মালিকের? আপনার চোখে জল এনে...
Viral Video

পোষ্যকে শেষ বিদায় জানাতে গিয়ে কী হল মালিকের? আপনার চোখে জল এনে দেবে এই ভিডিও

এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া, দেখুন সেই ভিডিও

ওয়েব ডেস্ক: অভাবের তাড়নায় কখনও কখনও মানুষ এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, যা হৃদয় ভেঙে দেয়। তেমনই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া (Social Media)। আর্থিক অনটনের কারণে নিজের আদরের গরুটিকে বিক্রি করতে বাধ্য হন এক তরুণ। কিন্তু নতুন মালিকের সঙ্গে চলে যাওয়ার সময় গরুটির আচরণ চোখে জল এনে দিয়েছে নেটিজেনদের। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘টিভি১ইন্ডিয়ালাইভ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া একটি ভিডিওকে (Viral Video) ঘিরে আবেগের ঢেউ উঠেছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, দুই তরুণ একটি গরুকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কিছু দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন গরুটির পুরানো মালিক। জানা গিয়েছে, আর্থিক সমস্যার কারণে অনিচ্ছা সত্ত্বেও নিজের প্রিয় পোষ্যটিকে বিক্রি করতে বাধ্য হন ওই তরুণ। গরুটিকেও নতুন মালিকের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মাঝপথেই যেন সব বুঝে যায় সে।

আরও পড়ুন: তপ্ত গরমে অজ্ঞান বাদুড়, জল খাইয়ে ‘প্রাণ’ ফেরালেন উকিলেরা! ভাইরাল ভিডিও

হঠাৎই নতুন মালিকের কাছ থেকে সরে গিয়ে পুরনো মালিকের দিকে দৌড়ে আসে গরুটি। এসে দাঁড়ায় তাঁর গা ঘেঁষে। তারপর শেষবারের মতো আদর পাওয়ার আশায় মালিকের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে পড়ে। সেই দৃশ্য দেখে আবেগ ধরে রাখতে পারেননি তরুণও। তিনি নিজের প্রিয় পোষ্যটিকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন।

মানুষ ও প্রাণীর এই গভীর সম্পর্কের মুহূর্ত মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ ভিডিওটি দেখে আবেগাপ্লুত হয়েছেন। মন্তব্যে এক নেটাগরিক লেখেন, “পশুপাখিরা মুখে কিছু বলতে পারে না। কিন্তু তাদেরও খুব কষ্ট হয়। ভিডিয়োটি দেখে খুব মন খারাপ হয়ে গেল।” আরেকজন লেখেন, “ভালোবাসা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রাণীরাও ভালোবাসা বুঝতে পারে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D