Monday, June 22, 2026
HomeScrollস্বাস্থ্য খাতে বড় বাজেট ঘোষণা, উত্তরবঙ্গে IIT-AIIMS, নতুন মেডিক্যাল কলেজ
WB Budget 2026

স্বাস্থ্য খাতে বড় বাজেট ঘোষণা, উত্তরবঙ্গে IIT-AIIMS, নতুন মেডিক্যাল কলেজ

সুপার স্পেশালিটি হাসপাতাল, আয়ুষ্মান ভারতে ৭ কোটি মানুষ, বাজেটে ঢালাও বরাদ্দ

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকারের এই বাজেট ঘিরে রাজ্যবাসীর অনেক প্রত্যাশা ছিল। বাজেট পেশের পর সাময়িক হাসি রাজ্যবাসীর মুখে। বাজেটেই (WB Budget 2026) কল্পতরু বিজেপি সরকার।৪ লাখ ৩৮ হাজার ৭৭৫.২৯ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। সামাজিক প্রকল্প থেকে কর্মসংস্থান-স্বাস্থ্য-শিক্ষা-কৃষি সব ক্ষেত্রেই একগুচ্ছ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এদিন তিনি জানান, উত্তরবঙ্গে আইআইটি ও এইমস হবে। কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ। হরিপাল, বামনগোলা, দিঘায় হাসপাতালের আধুনিকীকরণ। মুম্বই, ভেলোরে যাঁরা চিকিৎসা করাতে যাবেন, তাঁদের জন্য পিপিপি মডেলে থাকার বন্দোবস্ত।

বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। অর্থমন্ত্রি জানান,রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে এইমস থেকে রাজ্যের হাসপাতালগুলিকে সুপার স্পেসালিটে পরিণত করা প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, উত্তরবঙ্গের শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোকে জাতীয় মানে উন্নীত করার লক্ষ্যেই আইআইটি ও এইমস প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি এইমস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে হাসপাতালের আধুনিকীকরণ এবং আয়ুষ্মান ভারত প্রকল্পে বিপুল সংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করার ঘোষণাও করা হয়েছে। জন সাধারণের স্বাস্থ্য ইন্সুরেন্স তথা আয়ুষ্মান ভারতের মতো সামাজিক প্রকল্প কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন: জেটে কল্পতরু বিজেপি সরকার, বেকারদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের

স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে হুগলির হরিপাল, মালদহের বামনগোলা এবং পূর্ব মেদিনীপুরের দিঘার হাসপাতালগুলির আধুনিকীকরণের কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উন্নত পরিকাঠামো এবং রোগী পরিষেবার মান বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সুন্দরবন বনে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে। পাশাপাশি মোটরবোট অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হবে। এছাড়াও অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য দ্বীপভিত্তিক প্রসূতি কেন্দ্র গড়ে তোলা হবে। সব সরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের খাবার দেওয়ার জন্য মাথা পিছু খরচ ১১০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। গোটা রাজ্য-সহ সুন্দরবন এলাকা থেকে যাঁরা মুম্বই ও ভেলোরে চিকিৎসার জন্য যাবেন তাঁরা পিপিপি মডেলে সেখানে থাকার সুবিধা পাবেন।অর্থমন্ত্রী জানান, রাজ্যের প্রায় ৭ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন। এর জন্য ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আশাকর্মী এবং ৭০ বছরের ঊর্ধ্বে সমস্ত প্রবীণ নাগরিককেও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান।সব মিলিয়ে, নতুন মেডিক্যাল কলেজ, হাসপাতালের আধুনিকীকরণ, উন্নত চিকিৎসার সুযোগ এবং স্বাস্থ্যবিমা প্রকল্পের সম্প্রসারণের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার রূপরেখা তুলে ধরেছে নতুন সরকারের প্রথম বাজেট।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO