Wednesday, June 24, 2026
HomeScrollবিশ্বকাপের নক-আউটে ৭ দল, বিদায় নিয়েছে অনেকেই! সেকেন্ড রাউন্ডের খেলে শেষে কোন...
FIFA World Cup 2026

বিশ্বকাপের নক-আউটে ৭ দল, বিদায় নিয়েছে অনেকেই! সেকেন্ড রাউন্ডের খেলে শেষে কোন গ্রুপে কী সমীকরণ?

নক-আউটে মেসির আর্জেন্টিনা! রোনাল্ডোর পর্তুগাল কি পারবে শেষ ম্যাচ জিতে সব সমীকরণ বদলে দিতে?

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup 2026) গ্রুপ পর্বে দ্বিতীয় রাউন্ডের খেলা আপাতত শেষ। ১২টি গ্রুপের প্রতিটি দলই খেলে ফেলেছে একজোড়া করে ম্যাচ । আর তার পরেই পরিষ্কার হতে শুরু করেছে নকআউট পর্বের ছবি। ইতিমধ্যেই সাতটি দেশ শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে, একাধিক দল ছিটকে গিয়েছে প্রতিযোগিতা থেকে। অনেক গ্রুপে শেষ ম্যাচের আগে এখনও জিইয়ে রয়েছে যোগ্যতা অর্জনের লড়াই।

এ বারের বিশ্বকাপে ফিফার নতুন নিয়মও গ্রুপের অঙ্ককে আরও আকর্ষণীয় করে তুলেছে। দু’টি দলের পয়েন্ট সমান হলে আগে দেখা হবে মুখোমুখি সাক্ষাতের ফল। তার পর মুখোমুখি ম্যাচে গোলপার্থক্য এবং সবশেষে সামগ্রিক গোলপার্থক্য বিবেচনা করা হবে। এই নিয়মের সুবিধা ইতিমধ্যেই পেয়েছে মেক্সিকো। গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা শুধু নকআউট নয়, কার্যত গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করে ফেলেছে। কারণ শেষ ম্যাচে হারলেও দক্ষিণ কোরিয়া গোলপার্থক্যে এগিয়ে যেতে পারবে না, যেহেতু মুখোমুখি ম্যাচে মেক্সিকো জয় পেয়েছে। দক্ষিণ কোরিয়ার নকআউটে ওঠার সম্ভাবনাও যথেষ্ট উজ্জ্বল।

আরও পড়ুন: রোনাল্ডো আভি জিন্দা হ্যায়! জোড়া গোলের পর নিন্দুকদের জবাব ক্রিশ্চিয়ানোর

এখনও পর্যন্ত নকআউট নিশ্চিত করেছে সাতটি দেশ— মেক্সিকো, আমেরিকা, জার্মানি (Germany), ফ্রান্স (France), নরওয়ে, আর্জেন্টিনা (Argentina) এবং কলম্বিয়া। গ্রুপ ‘বি’-তে কানাডা এবং সুইৎজারল্যান্ড দু’দলই শেষ ষোলোয় ওঠার খুব কাছাকাছি। গ্রুপের শীর্ষস্থান নির্ধারণ হবে শেষ ম্যাচে। গ্রুপ ‘সি’-তে ব্রাজিল (Brazil) ও মরক্কো চার পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে। তবে স্কটল্যান্ডও এখনও দৌড়ে রয়েছে। ইতিমধ্যেই বিদায় নিয়েছে হাইতি।

গ্রুপ ‘ডি’-তে আমেরিকা যোগ্যতা অর্জন করলেও দ্বিতীয় স্থান নিয়ে লড়াই চলছে অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ের মধ্যে। দুই দলের ঝুলিতেই রয়েছে ৩ পয়েন্ট। এদিকে গ্রুপ ‘ই’-তে জার্মানি জায়গা পাকা করলেও বাকি একটি টিকিটের জন্য আইভরি কোস্ট, ইকুয়েডর এবং কুরাসাওয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডস ও জাপান চার পয়েন্ট করে নিয়ে শীর্ষস্থানের লড়াইয়ে রয়েছে। তবে ৩ পয়েন্ট নিয়ে সুইডেনও এখনও আশা ছাড়েনি। গ্রুপ ‘জি’-তে মিশর চার পয়েন্ট নিয়ে প্রথম স্থানে থাকলেও ইরান, বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের সম্ভাবনাও বেঁচে রয়েছে।

গ্রুপ ‘এইচ’-এ স্পেন (Spain) এগিয়ে থাকলেও উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরবের মধ্যে নকআউটের লড়াই জমে উঠেছে। অন্যদিকে গ্রুপ ‘আই’-তে ফ্রান্স এবং নরওয়ে ইতিমধ্যেই পরের পর্বে পৌঁছে গিয়েছে। সেখানে সেনেগাল ও ইরাকের লক্ষ্য এখন সেরা তৃতীয় স্থানাধিকারী দলের তালিকায় জায়গা করে নেওয়া। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা নকআউট নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থান নিয়ে লড়াই করছে অস্ট্রিয়া এবং আলজেরিয়া। জর্ডানের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে।

গ্রুপ ‘কে’-তে কলম্বিয়া ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও শেষ ম্যাচে পর্তুগাল (Portugal) জিতলে গ্রুপসেরা হওয়ার সমীকরণ বদলে যেতে পারে। ইতিমধ্যেই বিদায় নিয়েছে উজবেকিস্তান। সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে গ্রুপ ‘এল’। ইংল্যান্ড এবং ঘানার ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট করে। ক্রোয়েশিয়ার হাতে রয়েছে ৩ পয়েন্ট। ফলে শেষ ম্যাচের আগে তিনটি দলেরই নকআউটের আশা বেঁচে রয়েছে। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে পানামা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D