Friday, July 3, 2026
HomeScrollস্বাধীন তিব্বতের দাবি! রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের সামনে আত্মাঘাতী যুবক
UN

স্বাধীন তিব্বতের দাবি! রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের সামনে আত্মাঘাতী যুবক

হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি

ওয়েব ডেস্ক : স্বাধীন তিব্বতের (Tibet) দাবিতে নজিরবিহীন প্রতিবাদ ঘিরে তোলপাড় আন্তর্জাতিক মহল। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের সামনে প্রকাশ্যেই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাঘাতী (Death) হলেন এক তিব্বতপন্থী আন্দোলনকারী। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩২ মিনিট নাগাদ ফার্স্ট অ্যাভিনিউ ও ৪২তম স্ট্রিট সংলগ্ন এলাকা থেকে জরুরি ফোন আসে। খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ (Police)। তার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, আত্মাঘাতী হওয়ার সময় ওই ব্যক্তির হাতে তিব্বতের জাতীয় পতাকা ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিব্বতে চিনের নীতির প্রতিবাদ এবং স্বাধীন তিব্বতের দাবিকেই সামনে রেখে তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন ওই ব্যক্তি।

আরও খবর : কিভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ (UN)। মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাষ্ট্রসংঘ।

এদিকে, তিব্বতপন্থী সংগঠনগুলির দাবি, মৃত ব্যক্তির নাম লবগা রাংজেন। তিনি দীর্ঘদিন ধরে তিব্বতের অধিকারের দাবিতে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বত-এর সভাপতি তেনচো গিয়াতসো তাঁর পরিচয় নিশ্চিত করে জানান, চিনের শাসননীতি এবং তথাকথিত ‘এথনিক ইউনিটি অ্যান্ড প্রোগ্রেস’ আইনের বিরুদ্ধে সরব ছিলেন রাংজেন। আন্দোলনকারীদের অভিযোগ, এই আইনের মাধ্যমে তিব্বতি, উইঘুর-সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি ও পরিচয় ধীরে ধীরে মুছে ফেলার চেষ্টা চলছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet