Sunday, July 5, 2026
HomeScrollসুনিধি চৌহানের গানে জমবে রহস্যের আবহ, মুক্তির অপেক্ষায় ডার্ক থ্রিলার ‘ঘুণ গাঁও’
Ghun Gaon

সুনিধি চৌহানের গানে জমবে রহস্যের আবহ, মুক্তির অপেক্ষায় ডার্ক থ্রিলার ‘ঘুণ গাঁও’

অন্ধকার গ্রামের গোপন রহস্যে মোড়া ‘ঘুণ গাঁও’, মনস্তাত্ত্বিক থ্রিলারে নতুন চমক সৌম্য রায়চৌধুরীর

ওয়েব ডেস্ক: নিঃশব্দ এক গ্রাম। চারপাশে রহস্যে মোড়া আবহ, আর প্রতিটি মুখের আড়ালে লুকিয়ে থাকা অজানা এক সত্য। এমনই এক অন্ধকার জগতকে পর্দায় তুলে আনতে চলেছেন পরিচালক সৌম্য রায়চৌধুরী (Soumya Roy Choudhury)। তাঁর আগামী বাংলা ছবি ‘ঘুণ গাঁও’ (Ghun Gaon) রহস্য, সাসপেন্স এবং আতঙ্কের মিশেলে তৈরি এক নতুন থ্রিলার, যেখানে বেঁচে থাকাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় লড়াই।

ছবির কাহিনি আবর্তিত হয়েছে একটি শান্ত গ্রামকে ঘিরে। প্রথমে একটি কালো চিতাবাঘের খোঁজে শুরু হয় অনুসন্ধান। কিন্তু তদন্ত যত এগোয়, ততই সামনে আসে বহুদিনের চাপা পড়ে থাকা গোপন রহস্য, প্রতারণা এবং ভয়াবহ সত্য। নির্মাতাদের দাবি, যে আতঙ্কের মুখোমুখি দর্শক হবেন, তা কোনও বন্য জন্তু নয়, বরং মানুষের অন্ধকার মানসিকতার প্রতিচ্ছবি।

আরও পড়ুন: সাঁওতালি ছন্দে শেক্সপিয়ার! রোমানিয়া ঘুরে কলকাতার মঞ্চে দ্য উইল অফ শেক্সপিয়ার, মুগ্ধ লিয়েন্ডার

‘ঘুণ গাঁও’-এ অভিনয় করেছেন অনিন্দিতা বসু, রণজয় বিষ্ণু, শঙ্কর দেবনাথ, রোহিণী চট্টোপাধ্যায়, শুভা বিশ্বাস এবং সৌম্য মজুমদার-সহ একাধিক শিল্পী। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন তুনাই দেবাশিস গঙ্গোপাধ্যায়। গান গেয়েছেন সুনিধি চৌহান, তিমির বিশ্বাস, সায়ন্তনী ঘোষ এবং সৃষ্টি রাওয়ানি।

পরিচালক সৌম্য রায়চৌধুরীর কথায়, এই ছবি শুধু রহস্য বা ভয়ের গল্প নয়। মানুষের ভিতরে লুকিয়ে থাকা অন্ধকার, ভয়কে জয় করার সাহস এবং সমাজের নির্মম বাস্তবতাই ছবির মূল উপজীব্য। দর্শকদের এমন এক কাল্পনিক জগতে নিয়ে যেতে চেয়েছেন তিনি, যার রেশ সিনেমা শেষ হওয়ার পরও থেকে যাবে।

পরিচালক আরও জানিয়েছেন, ‘ঘুণ গাঁও’ শুধুমাত্র একটি স্বতন্ত্র ছবি নয়, বরং একটি বৃহত্তর রহস্যময় সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম অধ্যায়। ভবিষ্যতে এই গ্রামের অজানা ইতিহাস এবং নতুন রহস্য নিয়েই তৈরি হবে আরও একাধিক গল্প। ফলে বাংলা থ্রিলারপ্রেমীদের কাছে ছবিটি বিশেষ আগ্রহের কারণ হয়ে উঠতে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT