Thursday, July 9, 2026
HomeScrollস্বাস্থ্যভবনে আকস্মিক পরিদর্শনে মুখ্যমন্ত্রী, দালালচক্রের বিরুদ্ধে কড়া বার্তা
Suvendu Adhikari

স্বাস্থ্যভবনে আকস্মিক পরিদর্শনে মুখ্যমন্ত্রী, দালালচক্রের বিরুদ্ধে কড়া বার্তা

দালালচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলেও দাবি করেন তিনি

ওয়েব ডেস্ক : রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে (Hospitals) স্বচ্ছতা ও পরিষেবার মান আরও উন্নত করতে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যভবনে (Swasthya Bhawan) আকস্মিক পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবান্নে যাওয়ার আগে তিনি স্বাস্থ্যভবনের নবনির্মিত কন্ট্রোল রুম ঘুরে দেখেন এবং স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, এই কন্ট্রোল রুমের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের কাজকর্ম সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

লাইভ মনিটরিংয়ের মাধ্যমে হাসপাতাল (Hospitals) চত্বরে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, হাসপাতালে যাঁরা অযথা ঘোরাফেরা করেন বা রোগীদের বিভ্রান্ত করেন, তাঁদের সহজেই শনাক্ত করা যাবে। তিনি জানান, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সমস্ত মহকুমা হাসপাতালকেও এই নজরদারি ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আরও খবর : মেট্রোয় ধূমপান করলে ২ হাজার টাকা জরিমানা, বিনা টিকিটে যাত্রায় দ্বিগুণ দণ্ড! নতুন নিয়মে কড়া কলকাতা মেট্রো

পরিষেবা উন্নয়নের অংশ হিসেবে রোগীদের খাবারের জন্য বরাদ্দ অর্থ ৫৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব নির্ধারণে নতুন ব্যবস্থা চালুর কথাও ঘোষণা করেন তিনি। বিভিন্ন বিভাগের কর্মীদের আলাদা রঙের ব্যাজ দেওয়া হবে, যাতে দায়িত্ব বিভ্রাট কমে এবং রোগীরা দ্রুত প্রয়োজনীয় পরিষেবা পান।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে আধুনিক ট্রমা কেয়ার ব্যবস্থার সম্প্রসারণের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তিনি জানান, ভবিষ্যতে এমন ট্রমা সেন্টার গড়ে তোলা হবে, যেখানে অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ও আইসিইউ বেড বাড়ানোর পাশাপাশি বার্ন ইউনিটগুলির উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিউটাউনে আদানি গ্রুপের উদ্যোগে নির্মীয়মাণ ২ হাজার শয্যার হাসপাতালের কথাও উল্লেখ করেন তিনি। সেখানে ১ হাজার শয্যা আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য সংরক্ষিত থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888