Saturday, July 11, 2026
HomeScrollপকেটের চাপে থমকে অভিভাবকত্ব! বাংলায় কমছে সন্তান নেওয়ার প্রবণতা, সমীক্ষায় উদ্বেগ
Fertility Rate

পকেটের চাপে থমকে অভিভাবকত্ব! বাংলায় কমছে সন্তান নেওয়ার প্রবণতা, সমীক্ষায় উদ্বেগ

পশ্চিমবঙ্গে প্রজনন হার বা ফার্টিলিটি রেট ক্রমশ কমছে

ওয়েব ডেস্ক: বদলে যাচ্ছে বাঙালির পারিবারিক ছবি। একসময় যে বাংলার ঘরে ঘরে দুই বা তার বেশি সন্তানের দেখা মিলত, এখন সেখানে এক সন্তানের পরিবারও ক্রমশ কমছে (Fertility Rate)। নতুন এক সমীক্ষায় উঠে এসেছে, পশ্চিমবঙ্গে প্রজনন হার বা ফার্টিলিটি রেট ক্রমেই কমছে। বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম বড় কারণ আর্থিক অনিশ্চয়তা (West Bengal Population)।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ-এর বিশেষজ্ঞরা এই তথ্য তুলে ধরেন। প্রতিষ্ঠানের ডিন ডা. দেবাশিস দত্ত জানান, গ্রাম ও শহর-  দুই ক্ষেত্রেই বাংলায় একাধিক সন্তান নেওয়ার প্রবণতা কমেছে। এমনকী নতুন প্রজন্মের অনেক দম্পতিই সন্তান নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: নিম্নচাপের দাপটে ভিজছে দক্ষিণবঙ্গ, আজও ঝড়-বৃষ্টির দাপট কলকাতাসহ একাধিক জেলায়

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের তথ্য অনুযায়ী, দেশের গ্রামীণ এলাকায় প্রজনন হার যেখানে ২.১, সেখানে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় তা প্রায় ১.৭। অর্থাৎ জাতীয় গড়ের তুলনায় বাংলায় সন্তান জন্মের হার কম।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের পিছনে রয়েছে একাধিক কারণ। ডা. দেবাশিস দত্তের বক্তব্য, অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব অনেক দম্পতিকে অভিভাবকত্বের সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে। সমীক্ষায় দেখা গিয়েছে, বড় অংশের দম্পতি আর্থিক নিরাপত্তার অভাবকে সন্তান না নেওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।

সমাজতত্ত্ববিদদের মতে, কর্মসংস্থানের অভাবও এই পরিস্থিতির সঙ্গে যুক্ত। উচ্চশিক্ষার পর বহু তরুণ-তরুণী কাজের সন্ধানে রাজ্যের বাইরে বা বিদেশে চলে যাচ্ছেন। ফলে বাংলায় প্রবীণ জনসংখ্যার হার বাড়ছে বলেও মত বিশেষজ্ঞদের।

শুধু পশ্চিমবঙ্গ নয়, ইউরোপের একাধিক দেশেও জন্মহার কমছে। নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের মতো দেশে প্রজনন হার আরও কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto