Saturday, July 25, 2026
HomeScrollবিধানসভায় পেশ হল ক্যাগ রিপোর্ট, বিগত সরকারকে তুলোধোনা অর্থমন্ত্রীর
CAG Report

বিধানসভায় পেশ হল ক্যাগ রিপোর্ট, বিগত সরকারকে তুলোধোনা অর্থমন্ত্রীর

দীর্ঘদিন ধরে ক্যাগ রিপোর্ট পেশ না হওয়াকে ‘সাংবিধানিক ল্যাপস’ আখ্যা দিয়ে বিশেষ অধিবেশনের ডাক দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

ওয়েব ডেস্ক : শনিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা হল মোট ২৮টি ক্যাগ রিপোর্ট (CAG Report)। ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন অর্থবর্ষের এই অডিট রিপোর্টগুলি বিধানসভায় পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। দীর্ঘ কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ এই ক্যাগ রিপোর্ট পেশ না হওয়াকে বিধানসভার অন্দরে এক বড়সড় ‘সাংবিধানিক ল্যাপস’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

শনিবার স্পিকার রথীন্দ্র বোসের দৃষ্টি আকর্ষণ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, “কোনও জানা এবং অজানা কারণে গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস।” তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, সংবিধানে কম্পট্রোলার এবং অডিটর জেনারেলের রিপোর্টের বিশেষ সাংবিধানিক গুরুত্ব রয়েছে এবং তা যথাসময়ে পেশ করা সব সরকারেরই দায়িত্ব।

আরও খবর : ধর্মতলায় সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে বিজেপি বিধায়করা

এদিন যে ২৮টি রিপোর্ট (CAG Report) পেশ করা হয়েছে, তার মধ্যে রয়েছে জনস্বাস্থ্য পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবা, অঙ্গনওয়াড়ি ও আইসিডিএস পরিষেবা, পঞ্চায়েতি রাজ, এবং আদিবাসী এলাকায় জমি ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অডিট। এছাড়াও আৎও বেশ কিছু বিষয় রয়েছে রিপোর্টে।

রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি ও বিপুল দেনা নিয়ে বিধানসভায় কড়া বার্তা দিয়েছেন স্বপন দাশগুপ্ত। সরকারের যেকোনো ত্রুটি ও অনিয়ম মানুষের সামনে স্বচ্ছ্বভাবে তুলে ধরাই নতুন সরকারের প্রধান কর্তব্য বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি, আগামী দিনে এই সমস্ত ক্যাগ রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য বিধানসভায় একটি সম্পূর্ণ ‘স্পেশাল সেশন’ বা বিশেষ অধিবেশন ডাকার প্রস্তাবও দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99