Monday, April 27, 2026
HomeBig newsকাবুলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতা-হতের আশঙ্কা
Kabul Blast

কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতা-হতের আশঙ্কা

নিরাপত্তা বাড়ানো হয়েছে, কোনও গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি

ওয়েবডেস্ক- কাবুলে (Kabul) ভয়াবহ বিস্ফোরণ (Blast)। বহু হতাহতের আশঙ্কা। সোমবার আচমকায় কেঁপে উঠল আফগানিস্তান। তালিবান স্বরাষ্ট্র মন্ত্রক (Taliban Interior Ministry) সূত্রে খবর, এই হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। আহত বহু। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা কত, এই বিষয়ে কিছু জানানো হয়নি, পরে এই বিষয় বিবৃতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, প্রায় সাত জনের মৃত্যু হয়েছে আহত ১৩। তবে হতা-হতের সংখ্যা আরও বাড়তে পারে।

কাবুলের শাহর-এ-নাও (Shahr-e-Naw) এলাকায় এদিন দুপুরের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই এলাকাটি কাবুলের অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবেই পরিচিত। অভিজাত এলাকা। এলাকাটিতে মূলত বিদেশি নাগরিক, ব্যবসায়ী ও কূটনীতিকদের বাস।

এদিন দুপুরে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। শাহর-ই-নাও এলাকার একটি চীনা রেস্তোরাঁর কাছে এই বিস্ফোরণটি ঘটে। সূত্রের দাবি,  চীনা কর্মকর্তাদের বহনকারী একটি গাড়িই ছিল এই হামলার মূল লক্ষ্য। আহতের মধ্যে রয়েছেন দুজন চীনা নাগরিক।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা গেছে, নীল বাতি লাগানো একটি ট্রাকে বিস্ফোরণ ঘটছে। আপাতদৃষ্টিতে এটিকে আত্মঘাতী হামলা বলেই মনের করছেন তদন্তকারী আধিকারিকেরা।

আরও পড়ুন-  স্পেনে মুখোমুখি ধাক্কা ট্রেনের! ভয়াবহ পরিস্থিতি এলাকায়

ঘটনার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে তালিবান নিরাপত্তা বাহিনী। উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। এখনও এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আব্দুল মতিন কানি (Afghan Interior Ministry spokesman Abdul Matin Kani) জানিয়েছেন,  প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে মানুষের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন একাধিক। কতজন মারা গিয়েছেন বা  এটি আত্মঘাতী হামলা কি না, সেই বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি। বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। ‘

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188