Wednesday, July 8, 2026
HomeScrollদুর্গাপুরে দুঃসাহসিক ছিনতাই, বাইকের ডিকি খুলে টাকা লুঠ

দুর্গাপুরে দুঃসাহসিক ছিনতাই, বাইকের ডিকি খুলে টাকা লুঠ

দুর্গাপুর: দুর্গাপুরে (Durgapur) দুঃসাহসিক (Robbery) ডাকাতি। বাইকের ডিকি ভেঙে ৯০ হাজার টাকা ছিনতাই। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পাণ্ডবেশ্বর থানার (Pandaveswar thana)  পুলিশ। পলাতক তিন দুষ্কৃতী। ধৃতের নাম বিকাশ কুমার যাদব (Bikash Kumar Jadav)। বিহারের (Bihar) কাটিহারের (Katihar) বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের ২৮ তারিখ পাণ্ডবেশ্বর বাজারে বাইকের ডিকির ভেতর টাকা রেখে বাজারের ভেতর গিয়েছিলেন এক ব্যক্তি। ফিরে এসে দেখেন ডিকির ভেতর থাকা ৯০ হাজার টাকা গায়েব। সেই দিনেই পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়।

আরও পড়ুন: সকলের তরে কলকাতা পুলিশের সমবায় ব্যাঙ্ক

শনিবার রাতে আসানসোল থেকে বিকাশ কুমার যাদব নামের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। রবিবার ধৃতের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি অন্ডাল পিন্টু সাহা বলেন,”আমাদের কাছে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়। চার দুষ্কৃতী মিলে এই কাণ্ড ঘটিয়েছিল। আসানসোল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতকে পুলিশই হেফাজতে নিয়ে বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হবে। চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto