মুর্শিদাবাদ (নবগ্রাম) জয়ন্ত রায়: মুর্শিদাবাদের (Murshidabad) মেহেদীপুরে (Mehdipur) মর্মান্তিক বাস দুর্ঘটনা (Bus Accident)। নবগ্রাম-বহরমপুর (Navgram-Bahrampur) সংযোগকারী NH-12 জাতীয় সড়কের মেহেদীপুর এলাকায় আজ একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের গাফিলতিকেই দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করেছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের মতে, পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের (Traffic control) অভাবের ও ট্রাফিক পুলিশদের গাফিলতির কারণে এই সড়কে দুর্ঘটনার আশঙ্কা ছিল। কিন্তু প্রশাসন বারবার অভিযোগ পাওয়ার পরও কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুন: পেটে ব্যথা! অস্ত্রোপচারে যুবকের পেট থেকে বের হল চামচ, ছুরি, কাঁটা চামচ, পেন ও সুঁচ
দুর্ঘটনার পরপরই বহরমপুর ও নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ।
এমন প্রাণঘাতী দুর্ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও কার্যকর প্রতিক্রিয়া দেখা যায়নি। স্থানীয়দের দাবি, যদি আগেভাগেই ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করা হত, তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হত।