KolkataTV

অরিজিতের বাড়িতে মাটিতে পাত পেড়ে খেলেন অমির

ওয়েব ডেস্ক: অরিজিৎ সিংয়ের (Arijit Singh) জিয়াগঞ্জের বাড়ি থেকে ঘুরে গিয়েছেন আমির খান (Arijit Singh Aamir Khan)। অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানো থেকে গায়কের স্কুটিতে চেপে জিয়াগঞ্জ চষে বেড়ানো, সফরনামার নানা মুহূর্তে প্রকাশ্যে এনেছেন আমির।এবার মিস্টার পারফেকশনিস্ট-এর প্রযোজনা সংস্থার তরফে সেই সফরনামা নতুন ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। সেই ভিডিওতেই দুই তারকার আড্ডা, সমীকরণের ঝলকে মুগ্ধ নেটভুবন।

অরিজিৎ সিংয়ের সঙ্গে জিয়াগঞ্জের অলি-গলিতে ঢুঁ মারা, স্টুডিওয় সময় কাটানোর স্মৃতিতে বিভোর আমির খান। আমির খান প্রোডাকশন্স-এর পক্ষ থেকে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেন, যেখানে ধরা পড়েছে এই গানের জন্মের অন্তরালের মুহূর্তগুলি। পোস্টার শেয়ার করে তিনি অরিজিতকে ধন্যবাদও জানান, তাঁর ছবিতে কণ্ঠ দেওয়ার জন্য। এই সহযোগিতার ফল—ছবির শিরোনাম সংগীত, এক দিন—যা ইতিমধ্যেই এক অনন্ত প্রেমের অনুভূতি ছড়িয়ে দিয়েছে।অরিজিতের উদ্দেশে আমিরকে বলতে শোনা যায়, “তুমি প্লেব্যাক ছাড়ছ! নাকি শুধু হিন্দি সিনেমায় গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছ! কেন? তুমি প্লেব্যাক ছেড়ে দিলে ভাই আমাদের কী হবে?” সিনিয়র অভিনেতার একথা শুনে খানিক লজ্জাতেও পড়ে যান গায়ক। শুদি তাই নয়। ওই ভিডিওতে কখনও আমির খানের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল অরিজিৎকে আবার কখনও বা বলিউড তারকাকে জিয়াগঞ্জের বাড়িতে মেঝেয় বসে পাত পেড়ে খেতে দেখা গেল। আর সেই ভিডিওই এখন চর্চার শিরোনামে।

আরও পড়ুন: দক্ষিণী শিকড় আঁকড়ে শুরু বিজয়-রশ্মিকার বিবাহ অভিযান

Exit mobile version