HomeScroll‘তেরে ইশক মে’র পর ফের জুটি? ধনুশ-কৃতীকে ঘিরে নতুন ছবির জোর জল্পনা
Bollywood

‘তেরে ইশক মে’র পর ফের জুটি? ধনুশ-কৃতীকে ঘিরে নতুন ছবির জোর জল্পনা

চিত্রনাট্য নিয়ে ধনুশ ও কৃতীর সঙ্গে আলোচনাও করেছেন পরিচালক

ওয়েব ডেস্ক: বলিউডে (Bollywood) আবারও কি ফিরছে ধনুশ–কৃতীর (Dhanush-Kirti) জাদু? ‘তেরে ইশক মে’র (Tere Isque Main) সাফল্যের পর ফের এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার সম্ভাবনা ঘিরে চর্চা তুঙ্গে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, পরিচালক আনন্দ এল রাই (Anand L Rai) আবারও একটি নতুন প্রেমের গল্প নিয়ে কাজ শুরু করেছেন। আর সেই ছবিতেই নাকি ফের একসঙ্গে দেখা যেতে পারে ধনুশ (Dhanush) ও কৃতী শ্যাননকে (Kirti Shanon)। ইতিমধ্যেই ছবির প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর, সব ঠিক থাকলে বছরের শেষেই শুটিং শুরু হতে পারে।

জানা গিয়েছে, নতুন ছবির চিত্রনাট্য নিয়ে ধনুশ ও কৃতীর সঙ্গে আলোচনা করেছেন পরিচালক। দু’জনেই আগ্রহ দেখিয়েছেন, যদিও এখনও চুক্তি চূড়ান্ত হয়নি। তবে ‘তেরে ইশক মে’ জুটিকে আবার একসঙ্গে দেখার সম্ভাবনায় উচ্ছ্বসিত দর্শকরা।

আরও পড়ুন:  ‘দাদা’ বায়োপিকে ডোনার চরিত্রে কে?

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নতুন ছবির সঙ্গে ‘তেরে ইশক মে’র কোনও সরাসরি সম্পর্ক থাকবে না। সম্পূর্ণ নতুন কাহিনি, নতুন আবেগ নিয়ে দর্শকের সামনে আসতে চান আনন্দ এল রাই।

উল্লেখ্য, প্রায় ৭৫ কোটির বাজেটে তৈরি ‘তেরে ইশক মে’ বিশ্বজুড়ে প্রায় ১৫৫ কোটির ব্যবসা করে বড় সাফল্য পায়। ছবিটি কৃতী শ্যাননের কেরিয়ারেও বড় মাইলফলক হয়ে ওঠে। এদিকে কৃতীর ঝুলিতে রয়েছে ‘ককটেল ২’ ও ‘নো এন্ট্রি’র সিক্যুয়েল, অন্যদিকে ধনুশ ব্যস্ত তাঁর আসন্ন থ্রিলার ‘কারা’ নিয়ে। এই ব্যস্ততার মাঝেই নতুন করে তাঁদের জুটি বাঁধার সম্ভাবনা ঘিরে উত্তেজনা বাড়ছে। এখন শুধু অপেক্ষা, আনুষ্ঠানিক ঘোষণার, আর পর্দায় ফের সেই ম্যাজিক দেখার।

[youtube-feed feed=1]
Read More

Latest News