HomeScrollলরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে আয়ুষ্মান খুরানাকে হুমকি, কোটি টাকা দাবি করে...
Ayushmann Khurrana

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে আয়ুষ্মান খুরানাকে হুমকি, কোটি টাকা দাবি করে অডিও বার্তা!

প্রেরকের পরিচয় যাচাই করছে মুম্বই পুলিশ, কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখছেন তদন্তকারীরা

ওয়েব ডেস্ক : বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana) লক্ষ্য করে এবার হুমকির অডিও বার্তা। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি অভিনেতার কাছে কোটি কোটি টাকা দাবি করেছে বলে জানা গিয়েছে। বুধবার মুম্বই পুলিশের সূত্রে এই খবর সামনে এসেছে। কে বা কারা ওই অডিও বার্তা পাঠিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রেরকের পরিচয় নিশ্চিত করতে অডিওর কণ্ঠস্বরের সঙ্গে পুলিশের কাছে থাকা সন্দেহভাজন ব্যক্তির নমুনা মিলিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার এক দিন আগেই অভিনেতা তুষার কাপুরের কাছেও বিষ্ণোই গ্যাংয়ের নাম করে তোলাবাজির ফোন এসেছিল বলে খবর প্রকাশ্যে আসে। দুই অভিনেতার কাছে পাঠানো হুমকির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই ব্যক্তি বা গোষ্ঠী এই দুই ঘটনার নেপথ্যে রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায়।

আরও খবর :  চার বছরের দাম্পত্যে ইতি! দ্বিতীয় বিয়েও ভাঙছে ‘বেবি ডল’ গায়িকা কণিকা কাপুরের

তুষার কাপুরের ঘটনায় ফোন করা ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সহযোগী হ্যারি বক্সার বলে পরিচয় দিয়ে পাঁচ কোটি টাকা দাবি করেছিল। তবে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের প্রযুক্তিগত পরীক্ষায় ফোনের কণ্ঠস্বরের সঙ্গে পুলিশের নথিতে থাকা হ্যারি বক্সারের নমুনার মিল পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ওই ফোনকে ভুয়ো হুমকি বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। পুলিশের ধারণা, আতঙ্ক ছড়াতে কেউ বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে থাকতে পারে।

অন্যদিকে, আয়ুষ্মান খুরানার কাছে আসা হুমকির বার্তার সত্যতা এবং এর পিছনে থাকা ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। অভিনেতার নতুন ছবি ‘উড়তা তীর’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। ছবিটির উদ্বোধনী সপ্তাহান্তে ভারতে ১৯.৪৫ কোটি টাকা নেট আয় হয়েছে বলে জানা গিয়েছে। ছবিতে আয়ুষ্মানের সঙ্গে অভিনয় করেছেন সারা আলি খান।

[youtube-feed feed=1]
Read More

Latest News