Sunday, June 21, 2026
Homeবিনোদন'ঋত্বিক জন্মদিনের তারিখ ভুলে যায়', বললেন সহধর্মিণী অভিনেত্রী অপরাজিতা

‘ঋত্বিক জন্মদিনের তারিখ ভুলে যায়’, বললেন সহধর্মিণী অভিনেত্রী অপরাজিতা

কলকাতা: আজ ৩১শে মার্চ, বাংলা চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর( Ritwick Chakraborty) শুভ জন্মদিন(Happy Birthday)। তিনি আজ ৪৭ বছরে পদার্পণ করলেন। গত ১৪ বছর ধরে তাঁর সহধর্মিণী অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস(Aparajita Ghosh Das), এই বিশেষ দিনটিকে বিশেষভাবে উদযাপন করে আসছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপরাজিতা বলেছেন, “ঋত্বিক দিন-তারিখ নিয়ে তেমন মাথা ঘামান না। এমনকি নিজের জন্মদিনও তাঁর মনে থাকে না। তাই এই বিশেষ দিনটির সমস্ত পরিকল্পনা আমাদেরকেই করতে হয়। তবে, ও জাঁকজমকপূর্ণ উদযাপন একদমই পছন্দ করে না। আমাদের ছেলে উপমন্যু, দাদু-ঠাকুমার জন্মদিন নিয়ে খুব উৎসাহী থাকে, আর আমরাও ওর উৎসাহে বাধা দিই না।”

আরও পড়ুন:ঈদে এপার বাংলার অভিনেত্রীদের সঙ্গে শাকিবের গান হিট!

উপহার প্রসঙ্গে তিনি বলেন, “ঋত্বিক কখনোই দামী উপহার পছন্দ করে না। তাই প্রতি বছর, ওর প্রয়োজনীয়তা বুঝে, উপহার বাছাই করা হয়। অপ্রয়োজনীয় কিছু ওকে কখনোই দেওয়া হয়নি। আর হ্যাঁ, জন্মদিনে ওর পছন্দের সব খাবার রান্না করা হয়।”

স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে অপরাজিতা বলেন, “মানুষের মধ্যে পরিবর্তন আসা স্বাভাবিক। তবে ১৪ বছর একসঙ্গে থাকার পরেও, ঋত্বিকের মধ্যে তেমন কোনও পরিবর্তন চোখে পড়েনি। ও শুধু একজন ভালো অভিনেতা নয়, একজন ভালো মনের মানুষও। আমাদের সম্পর্ক বা চরিত্রে যদি কোনও পরিবর্তন এসেও থাকে, আমরা সেটাকে ইতিবাচকভাবেই দেখি।”

সুখী দাম্পত্যের রহস্য সম্পর্কে জানতে চাইলে অপরাজিতা বলেন, “সত্যি বলতে, ঋত্বিক খুব সাদামাটা একজন মানুষ, আর আমিও তাই। আমরা দু’জন যদি আলাদা হতাম, তাহলে হয়তো সমস্যা হতো। আমাদের সুখী দাম্পত্যের মূল রহস্য হলো বন্ধুত্ব। আমরা সবসময় একে অপরের ভালো বন্ধু হয়ে থেকেছি।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto