Sunday, August 16, 2026
HomeScrollত্রিকোণ প্রেমের গল্পে ছোট পর্দায় ফিরছেন কি বলিউডের এভারগ্রিন নায়িকা!

ত্রিকোণ প্রেমের গল্পে ছোট পর্দায় ফিরছেন কি বলিউডের এভারগ্রিন নায়িকা!

ওয়েব ডেস্ক:  আট থেকে আশি প্রত্যেক বলিউড দর্শক তার প্রেম নিয়ে কথা শুনতে আগ্রহী। তিনি আর কেউ নন ভারতীয় চলচ্চিত্র জগতের এভারগ্রিন নায়িকা রেখা (Rekha)। শুধু অভিনয়শৈলী নয় তার সৌন্দর্য যেন তাঁবড় তাবোল অভিনেত্রীদের পিছনে ফেলে দিয়েছে। ৭০ বছর বয়সেও তার সৌন্দর্য দর্শকদের একইভাবে আকর্ষণ করে। সকলের কাছেই প্রশ্ন কিভাবে তিনি তা ধরে রেখেছেন! তার কথায়, সব সময় চিন্তামুক্ত থাকতে হবে। অতিরিক্ত চিন্তা ত্বকের উপর যথেষ্ট প্রভাব ফেলে। দক্ষিণ ভারতে তিনি যেখানে বড় হয়েছেন সব সময় প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ পেয়েছেন। জীবনে যথেষ্ট উত্থান পতন দেখেছেন রেখা। পর্দার ট্রাজেডির থেকে তা কোন অংশে কম নয়। শোনা যায় বিমান সেবিকা হিসেবে সারা বিশ্ব ভ্রমণের ইচ্ছে ছিল বলিউডের এই হার্টথ্রব নায়িকার। কিন্তু তা হয়ে ওঠেনি ভাগ্য তাকে রূপোলি পর্দায় নিয়ে এসেছে। বলিউড অভিনেত্রী হিসেবেই সারা বিশ্বে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছেন তিনি।

আরও পড়ুন:নটী বিনোদিনী’র ভূমিকায় শুভশ্রী, সৃজিতের বড় চমক!

এবার শোনা যাচ্ছে স্টার প্লাসের ধারাবাহিক ‘গুম হ্যায়ই কিসিকে পেয়ার মে’তে নাকি আসতে চলেছে নতুন মোড়। এ নতুন মোড় অনুযায়ী রজত,সাভি ও সাই এর জীবনে পরিবর্তন আসবে। আর সেখানেই দেখা যেতে পারে নতুন চমক রেখা। একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। তাহলে কি সত্যি সত্যি এবার ছোট পর্দায় ফিরতে চলেছেন বলিউডের এভারগ্রিম নায়িকা! ইতিমধ্যেই সামনে এসেছে প্রমো আর তার ফলেই দর্শকদের মধ্যে ‘রেখা’কে নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও এ ব্যাপারে অভিনেত্রী অথবা চ্যানেল এর পক্ষ থেকে কেউ মুখ খোলেননি।

অন্য খবর দেখুন

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor