Sunday, May 17, 2026
HomeScroll'বাংলার ক্রাশ' ইধিকা, চর্চায় দেবের মন্তব্য

‘বাংলার ক্রাশ’ ইধিকা, চর্চায় দেবের মন্তব্য

নায়িকার প্রশংসায় পঞ্চমুখ দেব?

কলকাতা: শিরোনামে রয়েছেন টেলিপাড়ার নায়িকা ইধিকা পাল (Idhika Paul)। প্রি- প্রোডাকশন, পোস্ট-প্রোডাকশন, প্রচার, ফিল্মি পার্টি সব মিলিয়ে, একের পর এক ছবির শ্যুটিং নিয়ে এই মুহূর্তে তুমুল ব্যস্ত তিনি। এদিকে তাঁর প্রশংসায় পঞ্চমুখ দেব (Dev)। নায়িকা যে টলিউড মেগাস্টারের পছন্দের তালিকার একেবারে প্রথমের দিকেই আছে, সে প্রমাণ বারবার মিলেছে। কখনও তিনি বাংলাদেশের ‘প্রিয়তমা’, আবার কখনও বা এপার বাংলার ‘কিশোরী’। ‘খাদান’ ছবির পরও দেবের বিপরীতে আরও দুই সিনেমার মুখ্য চরিত্রে তিনি। ‘রঘু ডাকাত’ এবং দ্বিতীয়ত, ‘প্রজাপতি ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইধিকাকে। এবার সোহম চক্রবর্তীর বিপরীতে তাঁকে দেখা যাবে ‘বহুরূপ’ ছবিতেও। সেই সিনেমার ট্রেলারে সোহমের পাশাপাশি সাড়া ফেলে দিয়েছেন তিনিও। আর সেই ট্রেলার শেয়ার করেই ইধিকাকে প্রশংসায় ভরালেন দেব।

এবছর পুজোয় পর্দায় ফুটে উঠবে রঘু ডাকাতের সঙ্গে সৌদামিনীর প্রেম। এমনিতেই দেব-ইধিকা জুটিকে দারুণ পছন্দ করে দর্শক। মাঝে দু’জনের সম্পর্কে নানা গুঞ্জনও ছড়ায়। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস শোনা যায়, বাস্তবেও নাকি দেবের মনে জায়গা করে নিয়েছেন ইধিকা। সেই জন্যে নাকি রুক্মিণী বেজায় চটেছেন। যদিও এবিষয়ে এখনও সিলমোহর পড়েনি। তাই গোটা বিষয়টাও এখনও জল্পনা পর্যায়েই রয়েছে। এর মধ্যে অভিনেতার মন্তব্য নিয়ে ফের আলোচনায় দেব ও ইধিকা। নায়িকাকে বাংলার ক্রাশ বলে সম্বোধন করেছেন দেব। আর এর পর থেকেই চলছে চর্চা। আসলে এদিন সোহম চক্রবর্তী ও ইধিকার পরবর্তী ছবি ‘বহুরূপ’ ছবির ট্রেলার শেয়ার করেছেন দেব। নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে দেব লিখেছেন, “আমার আদরের ভাই সোহম ও ‘বেঙ্গল ক্রাশ’ ইধিকাকে শুভেচ্ছা।” পালটা উত্তর এসেছে তাঁর ‘কিশোরী’র তরফেও। দেবকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot