Monday, June 15, 2026
Homeবিনোদনসুশান্তের ম্যানেজার দিশা সালিয়ান মৃত্যু মামলা হাইকোর্টে,অভিযুক্ত আদিত্য ঠাকরে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ান মৃত্যু মামলা হাইকোর্টে,অভিযুক্ত আদিত্য ঠাকরে

ওয়েব ডেস্ক: দেখতে দেখতে পাঁচ বছর গড়িয়ে গেল, এখনো বিখ্যাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের(Sushant Singh Rajput) মৃত্যুর রহস্য উদঘাটঠিত হয়নি, ঠিক একই রকমভাবে অভিনেতার ম্যানেজার দিশা সালিয়ানের(Disha Salian) রহস্যমৃত্যু নিয়ে ফের রাজনৈতিক ঢেউ আছড়ে পড়ল মুম্বইয়ের আরব সাগরে।
ঘটনার পাঁচ বছর পর ফের বম্বে হাইকোর্টে দিশা সালিয়ানের রহস্যমৃত্যু ঘটনার তদন্ত করার আবেদন রাখেন তার পিতা সতীশ সালিয়ান এবং তিনি  জানান আদালত যেন এই দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দেয়, ফলে তার মেয়ের রহস্যমৃত্যু ঘটনার  নতুন করে তদন্ত শুরু হতে পারে।

মুম্বইয়ের মালাড এলাকার ২০২০ সালে ৮ই জুনে একটি বহুতল আবাসনের ১৫ তলা থেকে পড়ে মৃত্যু হয় দিশা সালিয়ানের তারপর মুম্বই পুলিশ এই ঘটনাকে তদন্তে দুর্ঘটনাজনিত কারণ দেখিয়ে মামলা বন্ধ করে দেয়। দিশার পিতা সতীশ এই ঘটনাকে দুর্ঘটনা মানতে পারেননি । সতীশের অভিযোগ, তাঁর মেয়েকে যৌন নির্যাতন করে খুন করা হয়েছিল।

আরও পড়ুন: ‘বলিউড কুইন’ রেখার থেকে টাকা ফেরত নিয়েছিলেন কেন খলনায়ক!

পাঁচ বছর আগে দিশার মৃত্যুর ঠিক ছদিন পর সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মৃত দেহ পাওয়া যায় তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যা বললেও পরে আদালতের নির্দেশে তদন্ত সিবিআইকে হস্তান্তরিত করে। বর্তমান আবেদনে সতীশ জানিয়েছেন, ৮ জুন দিশা বাড়িতে একটি পার্টি দিয়েছিলেন। সেখানে হাজির ছিলেন শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে। তাঁর সঙ্গে ছিল দেহরক্ষীরাও। অভিনেতা সুরজ পাঞ্চোলি এবং দিনো মোরিয়া।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার ওরলির বিধায়ক আদিত্য ঠাকরে(Aaditya Thackeray) দাবি করেছেন দেবেন্দ্র ফড়নবীশ সরকার তাঁর মানহানির চেষ্টা করছে। আদিত্যর কথায়, “গত পাঁচ বছর ধরেই আমার সম্মান নষ্ট করার চেষ্টা হচ্ছে। মামলা যদি আদালত অবধি গড়িয়ে থাকে, তবে যা কথা বলার তা আদালতেই বলব। দেশের উন্নয়নের জন্য আমার লড়াই জারি থাকবে।”

এই অভিযোগের পরেই শাসক জোট মহায়ুতি এবং উদ্ধব সেনার মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আদিত্য ঠাকরে অভিযোগ নিয়ে হাত ধুয়ে ফেলে জানিয়ে দিয়েছেন, এসব তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য হচ্ছে। যদি আদালতেই ওঠে, তাহলে কাঠগড়াতেই এর জবাব দেব। উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ এমপি সঞ্জয় রাউতের অভিযোগ আচমকা ৫ বছর পর এই আবেদন এল কেন, এর পিছনে কী রাজনীতি রয়েছে। আসলে বিজেপি ঔরঙ্গজব ইস্যু নিয়ে হাত ধুয়ে ফেলতে বিজেপি নয়া চাল চালছে, বলেন রাউত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO