কলকাতা: ব্যস্ততার মধ্যেও সোশ্যালে বেশ সক্রিয় মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ঘুরতে যাওয়া থেকে রকমারি ফোটোশ্যুটের ছবি শেয়ার করেন অভিনেত্রী। এবার অভিনেত্রী ধরা দিলেন সাদা শাড়িতে বোল্ড অবতারে। মিমির রূপের ছটায় চোখ ধাঁধিয়ে গিয়েছে নেটিজেনদের। সাদা শাড়িতে অপরূপা মিমি। স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি। পরনে দুধ সাদা শাড়ি সঙ্গে সাদা নেটের ব্লাউজ। অভিনেত্রীর সাজে রয়েছে স্নিগ্ধতার ছোঁয়া। হালকা লিপস্টিক, খোলা চুল। ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট মিমির। মিমির লুকে মুগ্ধ সকলেই। তবে তাঁর ক্যাপশন থেকে যেন নজর সরছে না নেটিজেনদের। ক্যাপশনে মিমি লেখেন, “চাঁদের আলো এবং স্মৃতিতে মোড়া।” কার স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী? কাউকে কি তিনি মিস করছেন?
আরও পড়ুন: মা হতে চলেছেন শোভিতা!
অন্য খবর দেখুন