KolkataTV

চলতি সপ্তাহে কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে?

কলকাতা: প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে উইন্ডোজ প্রযোজনার একটা ছবি থাকবে, এটাই দেখে আসছে দর্শক। এবার পিসিমার গোয়েন্দাগিরি দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। চলতি সপ্তাহে দু’টি বাংলা ছবির মুক্তি পাচ্ছে। এ ছাড়াও রয়েছে হিন্দি ছবি। দেখা নেওয়া যাক, তালিকায় রয়েছে কী কী ছবি?

চলতি সপ্তাহে দু’টি বাংলা ছবির মুক্তি পাচ্ছে। ‘ফেরা’ ও ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ (Phool pishi O Edward)। বাংলা সিনেমায় বার বার ফিরে এসে বাড়ির পিসিমা-মাসিমাদের গোয়েন্দা কাহিনি। এবার শিবপ্রসাদ সেই কাহিনী পর্দায় তুলে ধরবনে। ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর হাত ধরে বাংলা ছবির দর্শকমনে হারিয়ে যেতে বসা কিছু তারকাকে দেখা যাবে। যেমন অনামিকা সাহা, অর্জুন চক্রবর্তী। একই সঙ্গে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলী। রয়েছেন রাইমা সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তের মতো তারকারা। এক কালের ফুটবল তারকা পান্নালাল এখন অবসরপ্রাপ্ত। তাঁর ছেলে পলাশ শহরে এক কর্পোরেট সংস্থায় সেল্‌স ম্যানেজার হিসাবে কর্মরত। চাকরি টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। দুই প্রান্তে দুই পুরুষের কাহিনি নিয়ে পর্দায় আসছে ফেরা। এই ছবির মাধ্যমে প্রথম বার বাংলা ছবিতে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে। বাবার চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর ছেলের চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী।

আরও পড়ুন:‘ওয়েলনেস ভ্যাকেশনে’ সুপার হট মালাইকা!

নিম করোলি বাবাকে অনেকেই ‘চমৎকারি বাবা’ বলে থাকেন।এ বার এই আধ্যাত্মিক গুরুর আত্মজীবনী নিয়ে ছবি বানিয়েছেন সারদসিংহ ঠাকুর। এক ছাপোসা ঠাকুরদার নাতির চোখে ‘সুপারহিরো’ হয়ে ওঠার গল্প বলবে দ্য গ্রেট গ্র্যান্ড সুপারহিরো। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ। তিনি ছাড়াও এই ছবিতে দেখা যাবে প্রতীক বব্বর, ভাগ্যশ্রী, শরদ সাক্সেনার মতো অভিনেতাদের।

Exit mobile version