Friday, May 15, 2026
Homeবিনোদনমার্চের শেষে সলমনের সঙ্গে দক্ষিণী সুপারস্টার মোহনলালের লড়াই বক্স অফিসে!

মার্চের শেষে সলমনের সঙ্গে দক্ষিণী সুপারস্টার মোহনলালের লড়াই বক্স অফিসে!

ওয়েব ডেস্ক: মার্চের শেষ দিকে বক্স অফিসে ধুন্ধুমার, বলিউডের ‘ভাইজান’ সলমন খান(Bhaijan Salman Khan) তাঁর ‘সিকন্দর’(Sikandar) নিয়ে আসছেন ৩০ মার্চ, অন্যদিকে দক্ষিণী সুপারস্টার মোহনলাল(Superstar Mohanlal) ২৭ মার্চ মুক্তি দেবেন ‘এল২: এমপুরান’(L2: Empuraan)। দুটি ছবিতেই ভরপুর অ্যাকশন, আর রাজনৈতিক প্রেক্ষাপট। কিন্তু আসল প্রশ্ন, বক্স অফিসে(Boxoffice) শেষ হাসি হাসবে কে?

দর্শকদের আগ্রহের নিরিখে অবশ্য এখনই একটা আভাস পাওয়া যাচ্ছে। বুক মাই শো-এর তথ্য বলছে, সলমনের ‘সিকন্দর’-এর চেয়ে মোহনলালের ‘এল২: এমপুরান’ এগিয়ে। ‘সিকন্দর’-এর প্রতি যেখানে ৩ লক্ষ ১৩ হাজার মানুষ আগ্রহ দেখিয়েছেন, সেখানে ‘এল২: এমপুরান’-এর প্রতি অনুরাগীর সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার।

আরও পড়ুন:অজয় দেবগণ ফিরছেন ‘রেইড ২’ নিয়ে

বাজেটের দিক থেকেও মোহনলালের ছবি এগিয়ে। ‘সিকন্দর’-এর বাজেট যেখানে ২০০ কোটি, সেখানে ‘এমপুরান’ তৈরি হয়েছে ৪০০ কোটি টাকা খরচ করে।বিশেষজ্ঞদের মতে, ‘এমপুরান’ নিশ্চিতভাবেই বক্স অফিসে ঝড় তুলবে। তবে, আয়ের হিসেবে কে এগিয়ে থাকবে, তা জানতে অপেক্ষা করতে হবে মুক্তির দিন পর্যন্ত।

মোহনলালের আগের ছবি ‘লুসিফার’ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল, তাই ‘এমপুরান’ নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা রয়েছে। তাছাড়া, ছবিটি একাধিক ভাষায় মুক্তি পাচ্ছে।

আর একটি উল্লেখযোগ্য ঘটনা হল, ‘এমপুরান’-এর মুক্তি উপলক্ষে বেঙ্গালুরুর একটি কলেজে বিশেষ ছুটির ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থাও করা হয়েছে।
ok

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto