KolkataTV

আমেরিকার রাস্তায় শুধুমাত্র জ্যাকেটে পরে শুভশ্রী

কলকাতা: ক্যালিফোর্নিয়ায় ফুরফুরে মেজাজে ছুটি কাটাচ্ছেন শুভশ্রী-রাজ। শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। আমেরিকার রাস্তায় অভিনেত্রী শুধুমাত্র জ্যাকেটে ধরা দিলেন। রাজ ঘরণীর এই পোশাকে ভক্তরা জমকে গিয়েছে।

‘সন্তান’ ও ‘বাবলি’ ছবি নিয়ে রাজ ও শুভশ্রী লস অ্যাঞ্জেলেসের ফিল্ম ফেস্টিভ্যাল যোগ দিতে গিয়েছেন। রাজ-শুভশ্রী তারকা যুগল ইয়ালিনিকে রেখে শুধু ইউভানকে আমেরিকায় নিয়ে গিয়েছেন। বিদেশের থেকে নিয়মিত নেটদুনিয়ায় আপডেট দিচ্ছেন শুভশ্রী। নানা ছবি পোস্ট করেছেন তিনি। এবার শুভশ্রী ধরা দিলেন একদম ক্যাজুয়াল লুকে। ছবিতে দেখা যাচ্ছে লাল জ্যাকেট পরে হাঁটছেন নায়িকা। দেখে মনে হচ্ছে কোনও প্যান্ট পরেননি। তারপরই দেখা গেল ডেনিম স্টট সঙ্গে কালো টির্শাট। চোখে ওভার সাইজ সালগ্লাস। তারসঙ্গে ওভার সাইজ লাল জ্যাকেট। অভিনেত্রী রূপে মাতাল ভক্তরা।

আরও পড়ুন: মিমির সৌন্দর্যে কুপকাত ফ্যানেরা

অন্য খবর দেখুন

Exit mobile version