KolkataTV

মিমি-শুভশ্রী-মনামীর স্টাইলে কাঁপাল নেটপাড়া

কলকাতা: শহরের একটি বিলাসবহুল হোটেলে জমে উঠেছিল জয় ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস (Filmfare Glamour Style-awards West Bengal 2025) -এর জলসা। মহানগরীতে ফিল্মফেয়ার উপলক্ষে তারকারা যেন উৎসবের মাতলেন। স্টারদের রূপের আগুনে যেন চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা। মিমি-শুভশ্রী, নুসরত থেকে মনামী দেবলিনার ফ্যাশন চর্চা কেন্দ্রবিন্দু।

ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে। আর সেখানে টলি তারকাদের গ্ল্যামারাস লুকের ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। গ্ল্যামারাস লুকে ধরা দিলেন মিমি। কালো রঙের অফ শোল্ডার গাউন সঙ্গে ধূসর রঙের গ্লাফসে ভিন্ন রূপে দেখা গেল মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। বছরের সেরা ট্রেন্ডসেটার হয়েছেন মিমি। অভিনেত্রীর গ্ল্যাম লুকে যেন চোখ ঝলসে যাওয়ার জোগাড়।

অন্য খবর দেখুন

Exit mobile version