KolkataTV

দলাই লামার ‘গ্র্যানি’ প্রাপ্তিতে কেন না-খুশ চীন? দেখুন বড় খবর

ওয়েব ডেস্ক: গ্র্যামি পুরস্কার (Grammy Award 2026) পেলেন চতুর্দশ দলাই লামা (Dalai Lama)। কিন্তু তাতে বেশ একটা খুশি নয় চীন (China)। বলা ভালো দলাই লামার আন্তর্জাতিক পুরস্কার পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জিনিপিং সরকার। বেজিংয়ের দাবি, দলাই লামা কোনও ধর্মীয় ব্যক্তিত্ব নন; তিনি একজন ‘পলাতক রাজনীতিক’। চীনের চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লি জিয়ান অভিযোগ করেন যে, দলাই লামা ধর্মের আড়ালে চীনবিরোধী ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, প্রায় ছ’দশক আগে অধুনা চীন-অধিকৃত তিব্বত থেকে পালিয়ে গোপনে ভারতে আশ্রয় নেন চতুর্দশ দলাই লামা তেনজিং গ্যাৎসো। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৪ বছর। তাঁর সঙ্গে তিব্বত ছেড়ে ভারতে আসেন বহু পরিজন ও অনুগামী। হিমাচল প্রদেশের ধর্মশালা-সহ ভারতের বিভিন্ন এলাকায় আশ্রয় পান হাজার হাজার তিব্বতি বৌদ্ধ। বর্তমানে ধর্মশালাতেই থাকেন দলাই লামা।

আরও পড়ুন: বরাদ্দ কমিয়ে অর্ধেক! ভারতের বাজেটে আরও চাপে ইউনুস সরকার?

এদিকে এবছর গ্র্যামির সেরা অডিয়ো বুক বিভাগে পুরস্কৃত হয়েছে ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অফ হিজ হোলিনেস দ্য দলাই লামা’ অ্যালবামটি। এটি প্রচলিত অর্থে গানের অ্যালবাম নয়। এখানে রয়েছে দলাই লামার বাণী, উপদেশ ও বার্তা, যার সঙ্গে আবহসঙ্গীত যোগ করেছেন প্রখ্যাত সরোদশিল্পী আমজাদ আলি খান এবং তাঁর দুই পুত্র আমান আলি বাঙ্গাশ ও আয়ান আলি বাঙ্গাশ। রবিবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অনুষ্ঠানে দলাই লামার হয়ে গ্র্যামি পুরস্কার গ্রহণ করেন সঙ্গীতশিল্পী রুফাস ওয়েনরাইট।

দেখুন আরও খবর:

Exit mobile version