Thursday, July 9, 2026
HomeScrollঢাকা বিমানবন্দরে আটক? ‘মানহানির চেষ্টা’, পাল্টা দাবি মেহজবীনের
Mehazabien Chowdhury

ঢাকা বিমানবন্দরে আটক? ‘মানহানির চেষ্টা’, পাল্টা দাবি মেহজবীনের

১৪ বোতল অবৈধ মদ উদ্ধার হয় মেহজবীনের কাছে

ওয়েব ডেস্ক: রবিবার সকাল থেকেই বাংলাদেশে (Bangladesh) চর্চার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মেহজবীন চৌধুরী (Mehazabien Chowdhury) । একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, ঢাকা বিমানবন্দরে (Dhaka Airport) বিদেশ থেকে ফেরার সময় তাঁর কাছ থেকে ১৪ বোতল অবৈধ মদ উদ্ধার হয় এবং তাঁকে আটক করা হয়। যদিও পরে তিনি বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান বলে খবর। বিষয়টি প্রকাশ্যে আসতেই নীরবতা ভেঙে লিখিত বিবৃতি দেন অভিনেত্রী। তাঁর দাবি, “আমার মানহানির চেষ্টা করা হচ্ছে।”

সূত্র অনুযায়ী, ওই সময় মেহজবীনের সঙ্গে ছিলেন তাঁর স্বামী, পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের বেশি মদ আনা শাস্তিযোগ্য অপরাধ। তবে অভিযোগ উঠেছে, রহস্যজনক কারণে কাস্টমস কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি এবং বিষয়টি প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: চীনের হিউম্যানয়েড রোবট দেখে অবাক গোটাবিশ্ব! এর বাজার কেমন?

নিজের বিবৃতিতে মেহজবীন লেখেন, সাম্প্রতিক সময়ে তাঁকে বারবার টার্গেট করা হচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, গত বছরও একটি ঋণখেলাপির মামলায় তাঁকে জড়ানো হয়েছিল, যদিও পরে আদালত সেই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেয়। অভিনেত্রীর দাবি, যখনই তিনি নতুন কাজে মনোনিবেশ করেন, ঠিক তখনই তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রচার শুরু হয়।

এছাড়া প্রযুক্তির সাহায্যে নকল ছবি ও ভিডিও তৈরি করে বিনোদন জগতের মহিলাদের হেনস্থার প্রসঙ্গও তোলেন তিনি। তাঁর কথায়, “নারীরাই এখন সহজ টার্গেট হয়ে উঠছেন।” তবে পুরো ঘটনার বিষয়ে কাস্টমস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। ঘটনায় জল্পনা অব্যাহত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888