Sunday, June 28, 2026
HomeScrollঅস্ট্রেলিয়ায় মহাত্মা গান্ধীর মূর্তি চুরি! নিন্দা ভারতের
Australia

অস্ট্রেলিয়ায় মহাত্মা গান্ধীর মূর্তি চুরি! নিন্দা ভারতের

এই প্রথম নয়, ২০২১ সালেও এমন ঘটনা ঘটেছিল বলে অভিযোগ!

ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়ায় (Australia) চাঞ্চল্যকর ঘটনা। পা কেটে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মূর্তি নিয়ে পালাল দুষ্কৃতীরা। এমনই ঘটনা নাকি ঘটেছে সে দেশের মেলবোর্নে (Melbourne)। ইতিমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে ভারত সরকারের তরফে। তবে এই প্রথম নয়, ২০২১ সালেও এমন ঘটনা ঘটেছিল বলে অভিযোগ।

এ নিয়ে বিদেশমন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেছেন “আমরা অস্ট্রেলীয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছি। পাশাপশি নিখোঁজ মূর্তিটি উদ্ধার করতে ও অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের অনুরোধ জানিয়েছি।”

আরও খবর : আততায়ীদের গুলিতে মৃত্যু হল সইফ আল-ইসলাম গদ্দাফি-র!

জানা যাচ্ছে, এমন ঘটনাটি ঘটেছে গত ১২ জানুয়ারি। সেদিন গান্ধীর (Mahatma Gandhi) মূর্তির পা কেটে বাকি অংশ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই মূর্তিটি ২০২১ সালের ১২ নভেম্বর উদ্বোধন করেছিলেন তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলীয় ভারতীয় সম্প্রদায়ের দাতব্য ট্রাস্টের সদস্য সন্তোষ কুমার এই ঘটনা নিয়ে বলেছেন, এমন ঘটনায় আমরা দুঃখিত। তিনি আরও জানিয়েছেন, মুখোশ পরা কয়েকজন লোক গাড়িতে এসে এমন ঘটনা ঘটিয়েছে। গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আর আগে মেলবোর্নে মহাত্মা গান্ধীর ব্রোঞ্জের মূর্তি ভাঙার ঘটনা ঘটেছিল। এর পাল্টা গুজরাটে নাথুরাম গডসের একটি মূর্তিও ভাঙার অভিযোগ উঠেছিল। সেই মূর্তি স্থাপন করেছিল এক হিন্দুত্ববাদী সংগঠন। আর সেই মূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল কংগ্রেস সভাপতি দিগুভা জাদেজা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO