Thursday, March 12, 2026
HomeScrollব্রিটেনের প্রাক্তন যুবরাজকে গ্রেফতার করল পুলিশ! নেপথ্যে কি এপস্টিন-কেচ্ছা?
Andrew Mountbatten-Windsor

ব্রিটেনের প্রাক্তন যুবরাজকে গ্রেফতার করল পুলিশ! নেপথ্যে কি এপস্টিন-কেচ্ছা?

জন্মদিনে নিজের বাড়িতেই গ্রেফতার ব্রিটেনের প্রাক্তন যুবরাজ!

ওয়েব ডেস্ক : ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু বা অ্যান্ড্রু মাউন্টব্যাটন উইন্ডসরকে (Andrew Mountbatten-Windsor) গ্রেফতার করল পুলিশ (Police)। তাঁকে অস্থায়ী ঠিকানা সান্ড্রিংহাম প্রাসাদ থেকে গ্রেফতার করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র প্রতিবেদন সূত্রে খবর। জানা বৃহস্পতিবার ছিল অ্যান্ড্রু’র জন্মদিন। তবে জন্মদিনের দিনেই গ্রেফতার (Arrest) হতে হল তাঁকে। তাঁর গ্রেফতারি নিয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, সরকারি পদে থেকে অসৎ কাজের জন্য গ্রেফতার করা হয়েছে অ্যান্ড্রুকে। তবে কোন অসৎ কাজের কথা বলা হয়েছে, সে নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে মনে করা হচ্ছে এপস্টিন ফাইল সংক্রান্ত তদন্তে নেমেই রাজা চার্লসের (King Charles) ভাইকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের তরফে পুলিশের (Police) বিবৃতিতে সরাসরি অ্যান্ড্রুর নাম নেওয়া হয়নি। জানানো হয়েছে, সরকারি পদে থেকে অসৎ কাজ করার জন্য নরফক থেকে গ্রেফতার করা হয়েছে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে আরও বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চলছে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, এপস্টিম কাণ্ডে নাম জড়িয়েছিল অ্যান্ড্রু মাউন্টব্যাটন উইন্ডসরের (Andrew Mountbatten-Windsor)। সম্প্রতি তাঁর কিছু আপত্তিকর ছবিও প্রকাশিত হয়েছিল। সদ্য এপস্টিন কাণ্ডে প্রকাশিত ফাইলে উল্লেখ্য করা হয়ছে, এই যৌন কাণ্ডে এপস্টিন গ্রেফতার হওয়ার পরও তাঁকে নিজের দুই কন্যা ইউজেনি এবং বিট্রিসের ছবি পাঠিয়েছিলেন অ্যান্ড্রু।

আরও খবর : চলতি সপ্তাহেই ইরানে হালমা চালাতে পারে আমেরিকা?

উল্লেখ্য, এপস্টিন কাণ্ডে (Epstein Case) নাম জড়ানোর পর অ্যান্ড্রুর খেতাব ও সম্মাননা কেড়ে নেওয়া হয়েছিল। সরাসরি কিছু বলা না হলেও, ব্রিটেনের রাজ পরিবারের দেওয়া এক বিবৃতি থেকে বোঝা গিয়েছিল, এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব ও তাঁর বিরুদ্ধে যৌন কেচ্ছার কারণেই ভাইয়ের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছিল রাজা চার্লস।

এদিকে চির বিতর্কিত চরিত্র হল অ্যান্ড্রু। ভার্জিনিয়া জিওফ্রে নামের এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তাঁর বিরুদ্ধে নাবালিকাদের উপর অত্যাচার করারও অভিযোগ উঠেছে। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ বার বার অস্বীকার করেছে অ্যান্ড্রু।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast