KolkataTV

উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইরানকে সরাসরি সমর্থন ইরাকের!

ওয়েব ডেস্ক : গত কয়েকদিন ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের (Iran) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমেরিকা (America) ও ইজরায়েল (Israel)। এই হামলায় ইরানের একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর পাল্টা হামলা চালাচ্ছে তেহরানও। এমনকি প্রতিবেশী দেশগুলির উপরেও হামলা চালাচ্ছে তারা। এমন পরিস্থিতিতে এবার ইরানকে সরাসরি সমর্থন করল ইরাক (Iraq)।

ইরাকের (Iraq) তরফে জানানো হয়েছে, কোনওভাবেই ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না আমেরিকা ও ইজরায়েলকে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলিও এই সংঘর্ষে সমর্থন করেছে ইরানকে। তারাও এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চাই বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে সরাসরি যুদ্ধে না গেলেও ইরানের উপর এমন হামলার তীব্র নিন্দা করা হয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার তরফে। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছে!

আরও খবর : টিকিটের দাম ছুঁইছুঁই ১ লক্ষ! দুবাই-সহ উপসাগরীয় দেশ থেকে ভারতে ফেরা এখন দুঃস্বপ্ন

মূলত, একাধিক বিষয় নিয়ে বেশ কিছু সময় ধরে আমেরিকা (America) ও ইরানের (Iran) মধ্যে টানাপোড়েন চলছিল। তার মধ্যেই তেহরানে একাধিকবার হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই ২৮ ফেবরিুয়ারি ইরানের উপর ভয়াবহ হামলা শুরু করে আমেরিকা ও ইজরায়েল। সেই হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। কিন্তু, এই হামলায় দমে যায়নি তেহরান। বরং তারা পাল্টা হামলা শুরু করে। কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে হামলা চালিয়েছে তারা। এসবের মাঝে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবও।

বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সংঘর্ষে রীতিমতো ‘একঘরে’ হয়ে পড়েছে ইরান। আরব এবং মুসলিম দেশগুলি থেকে প্রত্যাশিত সমর্থন পাচ্ছে না তেহরান। অনেক মুসলিম দেশের সঙ্গে আমেরিকা ও পশ্চিমের দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সেই কারণে তারা সরাসরি ইরানকে সমর্থন করতে নারাজ। এদিকে শিয়া-সুন্নি বিভাজন আরও একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ ইরান ‘শিয়া রাষ্ট্র’। তবে আরবের অন্যান্য দেশ সুন্নি প্রধান। ফলে ইরানের সঙ্গে আরব দেশগুলির সাম্প্রদায়িক বিভাজন রয়েছে। তবে এর মাঝে ইরানকে সমর্থন করল ইরাক। এর মাঝেই প্রশ্ন উঠছে, এই সংঘর্ষ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে না তো?

দেখুন অন্য খবর :

Exit mobile version