Monday, June 29, 2026
HomeScrollহাড্ডাহাড্ডি লড়াই, গণনায় এগিয়ে তারেক!
Bangladesh Election

হাড্ডাহাড্ডি লড়াই, গণনায় এগিয়ে তারেক!

কড়া প্রতিদ্বন্দ্বিতার ছবি স্পষ্ট

ওয়েব ডেস্ক: ঢাকার (Dhaka) দুটি গুরুত্বপূর্ণ আসনে গণনা ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে (Bangladesh Election)। প্রাথমিক গণনার ট্রেন্ড অনুযায়ী, ঢাকা–১৭ কেন্দ্রে বিএনপি (BNP) সভাপতি তথা প্রার্থী তারেক রহমান (Tariq Rehman) এগিয়ে রয়েছেন। তাঁর ঠিক পরেই রয়েছেন জামাত সমর্থিত প্রার্থী খলিদুজ্জামান। ফলে ওই কেন্দ্রে কড়া প্রতিদ্বন্দ্বিতার ছবি স্পষ্ট।

অন্যদিকে, ঢাকা–১৫ আসনেও জমজমাট লড়াই চলছে। এই কেন্দ্রে প্রাথমিক হিসেবে এগিয়ে রয়েছেন জামাতের আমির শফিকুর রহমান। তবে খুব কাছাকাছি ব্যবধানে টক্কর দিচ্ছেন বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান। প্রতিটি রাউন্ডের গণনার সঙ্গে সঙ্গে ব্যবধান ওঠানামা করছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: জামাতের বিরুদ্ধে ভোটে কারচুপির বিএনপি-র

গণনার এই ট্রেন্ড সামনে আসতেই আত্মবিশ্বাসী সুর শোনা গেছে জামাত নেতৃত্বের গলায়। জামাতের আমির শফিকুর রহমান বলেন, “শীঘ্রই সুখবর আসছে।” তবে নির্বাচন কর্তৃপক্ষের তরফে চূড়ান্ত ফল ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষার প্রহরেই রাজনৈতিক শিবিরগুলি।

আজ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন । ২০২৪ সালে সরকার পতনের ১৮ মাস পর এই নির্বাচন ঘিরে বাংলাদেশে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর, বর্তমানে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্বে রয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি রাজনৈতিক দল। বিভিন্ন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৭৫৫ জন প্রার্থী, পাশাপাশি রয়েছেন ২৭৩ জন নির্দল প্রার্থী। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রায় ৯ লক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO