KolkataTV

ভারত-পাকিস্তান যুদ্ধে কী কী ফায়দা তুলল চীন? দেখুন স্পেশ্যাল রিপোর্ট

ওয়েব ডেস্ক: ভারত–পাকিস্তান সংঘাতকে (India-Pakistan Conflict) কাজে লাগিয়ে নিজেদের আখের গোছাতে চেয়েছিল চীন (China)! সম্প্রতি ইউএসসিসি-র বার্ষিক রিপোর্টে (USSC Annual Report) উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য। রিপোর্টে দাবি করা হয়েছে, মে মাসে দুই দেশের যুদ্ধ পরিস্থিতিকে সামরিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিল জিনপিংয়ের দেশ। এই সময় চীন নাকি অনেক আধুনিক যুদ্ধযান, মিসাইল এবং গোয়ান্দা প্রযুক্তির ‘রিয়েল-টাইম’ পরীক্ষা চালিয়েছে।

সেই সময় ভারত যখন পাল্টা হামলা চালায়, তখন পাকিস্তান যে চীনা অস্ত্র ও গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করেছিল, সেই প্রসঙ্গও উঠে এসেছে রিপোর্টে। যদিও পাকিস্তান এসবকে বরাবরের মতোই অস্বীকার করেছে এবং চীনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। এখন একনজরে দেখে নিন, ইউএসসিসি-র বার্ষিক রিপোর্টে কী বলা হয়েছে, যাতে ভারত-পাক সংঘাতে চীনের ‘প্রক্সি ওয়ার’ চালানোর ছবিটা স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন: ইজরায়েলের এয়ার স্ট্রাইকে গাজায় মৃত্যুমিছিল! কী ভয়াবহ অবস্থা দেখুন

দেখুন আরও খবর: 

Exit mobile version