HomeScroll২০২৭ সালের দুর্গাপুজো কবে? মহালয়া থেকে বিজয়া দশমী, জেনে নিন দিনক্ষণ
Durga Puja 2027

২০২৭ সালের দুর্গাপুজো কবে? মহালয়া থেকে বিজয়া দশমী, জেনে নিন দিনক্ষণ

পুজোর ছুটির পরিকল্পনা শুরু এখন থেকেই, অক্টোবরের কোন তারিখে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী? রইল আগাম দিনপঞ্জি

ওয়েব ডেস্ক : পুজো শেষ হতেই শুরু হয়ে যায় পরের বছরের অপেক্ষা। কবে মহালয়া, কোন দিন ষষ্ঠী, অষ্টমীর অঞ্জলি পড়বে কবে—এই হিসাব কষতে শুরু করেন অনেকেই। পুজোর ছুটি, পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখার পরিকল্পনা, সব কিছুর জন্যই দরকার আগাম দিনক্ষণ জানা। সেই কথা মাথায় রেখেই এক নজরে দেখে নিন ২০২৭ সালের দুর্গাপুজোর (Durga Puja 2027) সম্ভাব্য দিনপঞ্জি।

আরও খবর : সূর্যকিরণ হাউজিং কমপ্লেক্সে ২৪ বছরের দুর্গাপুজো, ঐতিহ্য ও সম্প্রীতির মেলবন্ধনে উৎসব

প্রদত্ত দিনপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মহালয়া। এরপর অক্টোবরের প্রথম সপ্তাহেই শুরু হবে দুর্গাপুজোর মূল পর্ব। ২০২৭ সালের দুর্গাপুজোর দিনক্ষণ এক নজরে…

মহালয়া: ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
মহাষষ্ঠী: ৫ অক্টোবর, মঙ্গলবার
মহাসপ্তমী: ৬ অক্টোবর, বুধবার
মহাঅষ্টমী: ৭ অক্টোবর, বৃহস্পতিবার
অষ্টমী ও সন্ধিপুজোর তিথির পর্ব: ৮ অক্টোবর, শুক্রবার
মহানবমী: ৯ অক্টোবর, শনিবার
বিজয়া দশমী: ১০ অক্টোবর, রবিবার

[youtube-feed feed=1]
Read More

Latest News