Saturday, July 11, 2026
HomeScrollপৃথিবীতেই রয়েছে প্লাস্টিক-খেকো গাছ! পরিবেশ বাঁচাতে সস্তার উপায় আবিষ্কার বিজ্ঞানীদের
Natural Vacuum Cleaner Plant

পৃথিবীতেই রয়েছে প্লাস্টিক-খেকো গাছ! পরিবেশ বাঁচাতে সস্তার উপায় আবিষ্কার বিজ্ঞানীদের

এই জলজ উদ্ভিদ দূষিত মাইক্রোপ্লাস্টিক ও ভারী ধাতু শুষে নিতে পারে অনায়াসেই

ওয়েব ডেস্ক: এবার পরিবেশকে বাঁচাবে পরিবেশই। আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি ইতালির (Italy) ফ্লোরেন্স শহরের একটি গ্রিনহাউসে একটি গাছের আবিস্কার বিশ্বজুড়ে পরিবেশ রক্ষার লড়াইয়ে নতুন দিশা দেখাচ্ছে। ইতালীয় উদ্ভিদবিদরা তৈরি করেছেন এমন এক বিশেষ জলজ উদ্ভিদ, যা দূষিত জল থেকে মাইক্রোপ্লাস্টিক ও ভারী ধাতু শোষণ করতে সক্ষম। এককথায়, প্রকৃতিতেই যে রয়েছে ‘প্রাকৃতিক ভ্যাকুয়াম ক্লিনার’ (Natural Vacuum Cleaner), তা এবার খুঁজে বের করলেন বিজ্ঞানীরা।

গাছটির বৈজ্ঞানিক নাম ‘পিস্তিয়া ম্যাগনিফিকা’ (Pistia Magnifica), এটি বহুল পরিচিত ওয়াটার লেটুস বা টোপাপানার একটি জিনগতভাবে উন্নত সংস্করণ। এর শিকড়ে বিশেষ ধরনের লিগনিন-মডিফায়েড এনজাইম রয়েছে, যা পলিথিন ও পলিস্টাইরিনের মতো ক্ষতিকারক সিন্থেটিক কণাকে আকর্ষণ করে আটকে ফেলে। নদী বা জলাশয়ের জল এই গাছের শিকড়ের পাশ দিয়ে প্রবাহিত হলে, শিকড়গুলো ওই দূষিত কণাগুলোকে ধরে ফেলে এবং গাছের ভেতরে টেনে নেয়।

আরও পড়ুন: ডিপি উড়িয়ে দিলেও দেখা যাবে ছবি! Whatsapp-এ এবার নতুন ফিচার, জানলেই ঘুম উড়বে

গবেষণাগারে পরীক্ষায় দেখা গিয়েছে, মাত্র এক বর্গমিটার জায়গায় থাকা এই উদ্ভিদ এক ঘণ্টার মধ্যে প্রায় ১০০ লিটার জল থেকে ৯২ শতাংশ পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক শুষে নিতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, শোষিত বর্জ্য গাছের ভেতরেই সঞ্চিত থাকে। পরবর্তীতে এই গাছ সংগ্রহ করে পুড়িয়ে তাপশক্তি উৎপাদন করা সম্ভব। অর্থাৎ, এবার দূষণ থেকেই তৈরি হতে চলেছে শক্তি।

প্রচলিত জল শোধন ব্যবস্থার তুলনায় এই পদ্ধতিতে কোনও বড় যন্ত্র, বিদ্যুৎ বা জটিল পরিকাঠামোর প্রয়োজন নেই। গাছটি জলের উপর ভাসে, দ্রুত বংশবৃদ্ধি করে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় জল পরিষ্কার করতে থাকে। ইতালির বিভিন্ন পুরসভা ইতিমধ্যে শিল্পাঞ্চল সংলগ্ন খাল ও জলাশয়ে এই পদ্ধতি প্রয়োগ শুরু করেছে।

ভারতের মতো দেশে এই প্রযুক্তি এলে তা ব্যাপক সাড়া জাগাবে। সিপিসিবি-র তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন প্রায় ২৬ হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার বড় অংশ নদীতে গিয়ে পড়ে। গঙ্গা ও যমুনার মতো প্রধান নদীগুলো ইতিমধ্যেই মারাত্মকভাবে দূষিত, এবং জলজ প্রাণের শরীরেও মিলছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। এই পরিস্থিতিতে ‘পিস্তিয়া ম্যাগনিফিকা’ ভারতের নদীগুলোর জন্য গেম-চেঞ্জার হয়ে উঠতে পারে। কম খরচে, সহজ উপায়ে এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে জল দূষণ নিয়ন্ত্রণের এই প্রযুক্তি নদীমাতৃক দেশের জীববৈচিত্র্য রক্ষায় বড় ভূমিকা নিতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto