Friday, July 17, 2026
HomeJust Inভুতুড়ে ভোটার, মিছিল বিজেপির!

ভুতুড়ে ভোটার, মিছিল বিজেপির!

ওয়েবডেস্ক: এক সময় ভূতেদের নিয়ে চর্চা চলত সর্বত্র। গ্রামের বেল তলা থেকে কলকাতা শহরের ধর্মতলা চত্বরের আকাশবাণী ভবন। আলো বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্য থেকে ভূতেরাও ক্রমশ বিলীন হয়ে গিয়েছে। এই ২০২৫ সালে আবার ভূতেদের নিয়ে জোর চর্চা। ভোটার তালিকায় ভূত ঢুকেছে। সেই ভুতুড়ে ভোটার খুঁজতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস মিছিল করেছে। এক্ষেত্রে তাদের অভিযোগ নির্বাচন কমিশনের মদতে বিজেপি ভোটার তালিকায় ভুতুড়ে নাম ঢুকিয়েছে। তৃণমূলের একই এপিক নম্বরে একাধিক ভোটার থাকার বিষয়টি পরে নির্বাচন কমিশন স্বীকারও করে নিয়েছে। এই বিষয়টি নিয়ে এখন ইন্ডিয়া জোটের (India Alliance) অন্যান্য রাজনৈতিক দলগুলিও আন্দোলনে নেমেছে। এবার ভোটার কার্ডে (Voter Card) ভূত ধরো বলে পাল্টা কর্মসূচি নিল রাজ্য বিজেপি। তাদের বক্তব্য, হিন্দু ভোটারদের (Hindu Voters) নাম ভোটার তালিকা (Voter List) থেকে বাদ দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) নেতৃত্বে বুধবার বিকেলে মুরলীধর সেন লেন থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল (Rally) হল। সেই মিছিল থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনের (Election Commission) দফতরে। এদিন কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে এই মিছিল করে বিজেপি (BJP)। তবে মিছিলে মাইক ব্যবহার করা যাবে না। এই শর্তে মিছিল হয়েছে।

ভোটার তালিকায় একই এপিক নম্বরে ভিন রাজ্যের ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে। একাধিক রাজ্য থেকে এই হদিশ মিলেছে। তৃণমূলের অভিযোগ, অসদুপায়ে ব্যবহারের জন্য একই এপিক নম্বরে ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানো হয়েছে। এই নিয়ে দলীয়স্তরেও রাজ্যজুড়ে কর্মসূচি নেয় শাসকদল। পরে নির্বাচন কমিশন এটা সংশোধন করে নেওয়ার কথা জানায়। তৃণমূল এই আন্দোলনে দেশের বিভিন্ন রাজ্যের অনেক আঞ্চলিক দলকেও পাশে পায়। এপিক কার্ড নিয়ে কোণঠাসা বিজেপি পাল্টা চাপ দিতে এই মিছিল করল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ব্যবহার করা যাবে না লাউড স্পিকার, মিছিলের অনুমতি দিয়ে নির্দেশ হাইকোর্টের

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot