KolkataTV

করুণাময়ীতে হাসপাতালে আগুন! ধোঁয়ায় ঢাকল এলাকা

কলকাতা: বিধাননগরের (Biddhanagar) করুণাময়ীর (Karunamoyee) কাছে আনন্দলোক হাসপাতালে (Anandamoyee Hospital Fire Breakout) হঠাৎ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার সকালে। হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় দ্রুত ছুটে যায় দমকল, শুরু হয় রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই হাসপাতালের দ্বিতীয় তলা থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ওই তলার একাংশে। রাস্তা থেকেও আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া স্পষ্ট দেখা যাচ্ছিল।

আরও পড়ুন: ডিউটিতে ফাঁকি, আড্ডায় ব্যস্ত! ‘হাইভোল্টেজ’ ভবানীপুরে ৩ ম্যাজিস্ট্রেটকে সরাল কমিশন

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি হাসপাতালের ভিতরে থাকা রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তর করা হচ্ছে, যাতে কোনও বড় দুর্ঘটনা না ঘটে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এসি-তে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। দমকলের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Exit mobile version