HomeScrollগোলপার্ক থেকে যাদবপুর, ‘গৈরিক’ সম্মানে পথে নামছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Suvendu Adhikari

গোলপার্ক থেকে যাদবপুর, ‘গৈরিক’ সম্মানে পথে নামছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

গোলপার্ক থেকে যাদবপুর, আগামী ৯ সেপ্টেম্বর ‘গেরুয়া সম্মান যাত্রা’। ত্যাগ, আত্মনিবেদন ও সনাতন ঐতিহ্যের প্রতীক হিসেবে গৈরিকের তাৎপর্য তুলে ধরাই লক্ষ্য।

ওয়েব ডেস্ক :‘গৈরিক’ বা গেরুয়া রঙের (Saffron colour) মাহাত্ম্য নিয়ে নতুন করে জনমানসে প্রচারের উদ্যোগ রাজ্য সরকারের। সাম্প্রতিক সময়ে গেরুয়া রংকে ঘিরে একাধিক বিতর্ক ও অসম্মানের অভিযোগ সামনে আসার পরই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। সেই কর্মসূচির অন্যতম মুখ হতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আগামী ৯ সেপ্টেম্বর, বুধবার বিকেল ৩টে থেকে কলকাতায় শুরু হবে ‘গেরুয়া সম্মান যাত্রা’ (Gerua Samman Yatra)। গোলপার্ক থেকে মিছিল শুরু হয়ে যাদবপুরে গিয়ে শেষ হবে। কর্মসূচিতে সাধারণ মানুষকেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গেরুয়া শুধুমাত্র একটি রং নয়, এটি ত্যাগ, আত্মনিবেদন এবং সনাতন ঐতিহ্যের প্রতীক—এই বার্তাই তুলে ধরা হবে মিছিল থেকে।

আরও খবর :  চিৎপুরে কারখানায় ভয়াবহ আগুন

গেরুয়া রংকে কেন্দ্র করে অশান্তি বা বিতর্কের বিরুদ্ধেও আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী একটি সংবাদপত্রে ‘গেরুয়া তাণ্ডব’ শব্দবন্ধ ব্যবহারেরও আপত্তি জানিয়েছিলেন তিনি। গেরুয়ার সঙ্গে ‘তাণ্ডব’ শব্দ জুড়ে তার মর্যাদা ও মাহাত্ম্য খাটো করা হচ্ছে বলেই তাঁর মত ছিল।

তবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত মিছিলের পিছনে আরও একটি রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৈরি হওয়া অশান্তির আবহে এই মিছিলের মাধ্যমে নির্দিষ্ট বার্তা দেওয়া হতে পারে বলে তাঁদের মত।

[youtube-feed feed=1]
Read More

Latest News