Sunday, June 14, 2026
HomeScrollপহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত টালিগঞ্জের বাসিন্দা

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত টালিগঞ্জের বাসিন্দা

কলকাতা: রক্তাক্ত ভূস্বর্গ। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) নিহত কলকাতার বিতান অধিকারী। ফ্লোরিডাবাসী বিতানের বাড়ি বৈষ্ণবঘাটায়। বিদেশ থেকে ফিরে সপরিবারে ঘুরতে গিয়েছিলেন কাশ্মীর। মঙ্গলবার জঙ্গিদের গুলিতে নিহত হন বিতান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস।তাঁর স্ত্রী-পুত্রকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগামের (Pahalgam Terror Attack) বৈসারণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রথমে গুরুতর জখম হয়েছিলেন বিতান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যুর হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর ফোন থেকেই কাশ্মীরে তাঁর স্ত্রী সোহিনীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চরম বিপদের দিনে সঙ্গে আছেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ নিরাপত্তারক্ষী, ঘটনার তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

জঙ্গিহানায় এখনও পর্যন্ত ২৭ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা আরও বেশি। হতাহতদের মধ্যে বেশিরভাগই উত্তর ভারতের পর্যটক। এই ঘটনার পরেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ পেয়েই শ্রীনগরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

দেখুন ভিডিও 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d