KolkataTV

১৫ আগস্টের মধ্যে LPG e-KYC না করলে মিলবে না ভর্তুকি! গ্যাস কিনতে হতে পারে অনেক বেশি দামে

ওয়েব ডেস্ক : রান্নার গ্যাসের (Gas) নিরবিচ্ছিন্ন পরিষেবা বজায় রাখতে নতুন নিয়ম কার্যকর করেছে কেন্দ্র। আগামী ১৫ আগস্টের মধ্যে এলপিজি গ্রাহকদের ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ না হলে ভর্তুকিযুক্ত গ্যাস পাওয়া বন্ধ হতে পারে। পাশাপাশি নিয়মিত বুকিংয়েও সমস্যা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়সীমার মধ্যে ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ না হলে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরাও ৩০০ টাকার ভর্তুকি পাবেন না। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির একটি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ১,৮৭৩ টাকা। ফলে নিয়ম না মানলে গ্রাহকদের অনেক বেশি খরচ করতে হতে পারে।

আরও খবর : অসুস্থ মিঠুন চক্রবর্তী, হাসপাতালে ‘মহাগুরু’কে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ই-কেওয়াইসি সম্পূর্ণ করা যাবে ইন্ডিয়ান অয়েল, ভারত গ্যাস বা এইচপি গ্যাসের মোবাইল অ্যাপের মাধ্যমে। এছাড়া আধার FaceRD অ্যাপ ব্যবহার করেও বাড়িতে বসে এই প্রক্রিয়া শেষ করা সম্ভব। প্রয়োজনে গ্রাহকরা গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আঙুলের ছাপ বা আইরিস স্ক্যানের মাধ্যমেও পরিচয় যাচাই করাতে পারবেন।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস (Gas) মন্ত্রকের দাবি, ভর্তুকিযুক্ত গৃহস্থালি গ্যাসের অপব্যবহার ও কালোবাজারি রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে দেশের প্রায় ৯৩ থেকে ৯৫ শতাংশ গ্রাহক ইতিমধ্যেই ই-কেওয়াইসি সম্পূর্ণ করেছেন। বাকি গ্রাহকদের দ্রুত এই প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Exit mobile version