KolkataTV

মহালয়ায় রাইটার্সে ফিরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ওয়েব ডেস্ক : পুজোর আগেই ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ে (Writers Building) ফিরতে চলেছে রাজ্য সরকারের প্রশাসনিক কাজকর্ম। সূত্রের খবর, মহালয়ার আগেই রাইটার্সে নিজের দফতরে বসতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ১০ অক্টোবরের মধ্যে মুখ্যমন্ত্রী-সহ ছয় মন্ত্রীর ঘরের সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। একইসঙ্গে মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ কয়েকজন গুরুত্বপূর্ণ আধিকারিকের দফতর তৈরির কাজও দ্রুত এগোচ্ছে।

রাইটার্সে মুখ্যমন্ত্রীর পাশাপাশি দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায় এবং পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের ঘরও প্রস্তুত করা হচ্ছে। সংস্কারের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পূর্তমন্ত্রী। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। মহালয়ার আগেই যাতে মন্ত্রীদের দফতরগুলি ব্যবহারের উপযোগী হয়ে ওঠে, সেই লক্ষ্যেই কাজের গতি বাড়ানো হয়েছে।

আরও খবর :  মোদির জন্মদিনে বাংলায় ‘অকাল দীপাবলি’! গঙ্গার ঘাটে জ্বলবে ১ লক্ষ প্রদীপ, অন্নপূর্ণায় আরও ১০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার

উল্লেখ্য, ২০১৩ সালে প্রশাসনিক কাজকর্ম রাইটার্স বিল্ডিং থেকে নবান্নে সরিয়ে নেওয়া হয়েছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজেপির তরফে রাইটার্স থেকেই প্রশাসন পরিচালনার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। কিন্তু সংস্কার অসম্পূর্ণ থাকায় বর্তমানে নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা সরকারি কাজ চালাচ্ছেন।

Exit mobile version