KolkataTV

পায়ে হেঁটে অভিষেককে দেখতে বাড়িতে গেলেন মমতা

ওয়েব ডেস্ক : শনিবার জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁকে হাসপাতালের ভর্তির চেষ্টা করা হয়েছিল। কিন্তু হাসাপাতালের তরফে জানানো হয়েছিল, অভিষেকের কোনও গুরুতর চোট লাগেনি। ফলে তাঁকে ভর্তির প্রয়োজন নেই। ফলে বাড়িতেই চিকিৎসকদের অধীনে রয়েছেন তিনি। রবিবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হেঁটেই তাঁকে দেখতে যান তৃণমূলনেত্রী। সেখানে গিয়েছে অভিষেকের খোঁজ নেন তিনি।

সূত্রের খবর, বর্তমানে অভিষেকের চিকিৎসা করছেন ২ জন চিকিৎসক। স্যালাইনের পাশাপাশি চলছে ওষুধ। সকালে বমি বমি ভাব ছিল ডায়মন্ড হারবারের সাংসদের। বলে রাখা দরকার, শনিবার রাতে অভিষেকের সঙ্গেই ছিলেন মমতা। তবে এবার পায়ে হেঁটেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখতে গেলেন তৃণমূল নেত্রী।

আরও খবর : ‘রিটায়ার্ড’দের বকেয়া ডিএ দেওয়া শুরু করল নবান্ন! বাকি কর্মচারীরা কবে পাবেন? দেখুন বড় আপডেট

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের (TMC) তরফে জানানো হয়েছিল, শনিবার দলের আক্রান্ত ও নিহতদের বাড়িতে যাবেন অভিষেক। এর পরে শনিবার সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক। তবে যাওয়ার সময় প্রথমে কালো পতাকা। তার পর ডিম ছোড়ার পাশাপাশি ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়েছিল। অবশেষে পুলিশি নিরাপত্তা তাঁকে সেখান থেকে বের করে আনা হয়েছিল।

এর পরে সোজা তাঁকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানে যান মমতাও। তার পর তিনি অভিষেককে নিয়ে অন্য হাসপাতালে যান। তবে কোনও হাসপাতাল অভিষেককে ভর্তি নেয়নি। প্রথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছিল। এদিকে এদিন অভিষেকের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রন্ত হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে সোনারপুরের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Exit mobile version