HomeScrollতপসিয়ায় মাসের পর মাস ঘাঁটি, বনগাঁ সীমান্তে STF-এর জালে পাক নাগরিক! ISI-যোগের...
Pakistani National Arrested by Bengal STF

তপসিয়ায় মাসের পর মাস ঘাঁটি, বনগাঁ সীমান্তে STF-এর জালে পাক নাগরিক! ISI-যোগের সন্দেহে চাঞ্চল্য

ভুয়ো আধার-ভোটার কার্ডে কলকাতায় বসবাসের অভিযোগ, হামিম মণ্ডলকে জেরার পর তদন্তে নয়া মোড়

ওয়েব ডেস্ক : কলকাতায় (Kolkata) ঘাঁটি গেড়ে থাকা এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ (STF)। রানা রউফ ওরফে ওয়াহাব নামে ওই ব্যক্তিকে বনগাঁ সীমান্ত এলাকা থেকে পাকড়াও করা হয়েছে বলে খবর। তাঁর বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের (ISI) সঙ্গে যোগাযোগ এবং ভারতে সন্দেহজনকভাবে তথ্য সংগ্রহের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীদের দাবি, রানা বেশ কয়েক মাস ধরে কলকাতার তপসিয়া এলাকায় থাকছিল। সেখানে ছুতোর মিস্ত্রি হিসেবে কাজ করার পরিচয় দিয়েছিল সে। কিন্তু সেই পরিচয়ও আসল নয় বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। ভারতীয় নাগরিক হিসেবে থাকার জন্য ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরির অভিযোগে তপসিয়ার এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।

আরও খবর : যে সব পুরবোর্ডের মেয়াদ শেষের পথে, ডিসেম্বরেই সেখানে পুরভোট, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

রানা রউফের কলকাতায় (Kolkata) থাকার আসল উদ্দেশ্য কী ছিল, এখন সেটাই তদন্তের অন্যতম বিষয়। প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং তা বাইরে পাঠানোর অভিযোগ সামনে এসেছে। ভারতীয় রেল ও সেনার গতিবিধি সম্পর্কে অভিযুক্ত কোনও তথ্য সংগ্রহ করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন এসটিএফ আধিকারিকরা। তাঁর সঙ্গে কারা যোগাযোগ রাখত, কোন কোন নম্বরে ফোন করতেন এবং বিদেশে কোনও যোগাযোগ ছিল কি না, সেই তথ্যও যাচাই করা হচ্ছে।

তদন্তে আরও উঠে এসেছে, রানা নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কলকাতায় এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পরে তাঁকে বনগাঁ সীমান্তের কাছে কেন যেতে হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। হামিম মণ্ডল গ্রেফতার হওয়ার পর বাংলাদেশে পালানোর কোনও পরিকল্পনা ছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে এসটিএফ। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর সঙ্গে আইএসআইয়ের যোগ বা কোনও নির্দিষ্ট গুপ্তচরবৃত্তির ঘটনায় তাঁর ভূমিকা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো হয়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News