KolkataTV

এক ফ্রেমে শুভশ্রী-মেসি

কলকাতা: কলকাতার (Kolkata) বুকে এক ঐতিহাসিক মুহূর্ত। ১৩ ডিসেম্বর ভোররাতে শহরে পা রাখেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)। যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁকে একঝলক দেখার স্বপ্ন পূরণ হয় হাজার হাজার ফুটবলপ্রেমীর। সেই সঙ্গে এই বিশেষ মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করতে দেখা যায় টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)।

মেসির সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শুভশ্রী। ক্যাপশনে তিনি লেখেন, “বাংলা ফিল্মকে মেসির সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলাম।” মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। যুবভারতীতে এদিন ধূসর রঙের টপ, লং স্কার্ট, পেন্সিল হিল ও সানগ্লাসে ন্যূনতম অথচ স্টাইলিশ লুকে ধরা দেন অভিনেত্রী।

আরও পড়ুন: ফের ভাইরাল নোরা ফতেহির নতুন লুক!

তবে শুভশ্রীর উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমন প্রশংসা হয়েছে, তেমনই শুরু হয়েছে বিতর্ক। একাংশের ফুটবলপ্রেমীর দাবি, মেসিকে সরাসরি দেখার সুযোগ না পেয়ে তাঁরা ক্ষুব্ধ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে শুভশ্রীর উপস্থিতিকে কেন্দ্র করেই। সব মিলিয়ে মেসির কলকাতা সফরে গর্বের মুহূর্তের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি।

দেখুন আরও খবর:

Exit mobile version