HomeScrollকী কারণে বন্ধ ৩ অ্যাকাউন্ট? প্রশ্ন তুলে হাইকোর্টে ‘কালীঘাট তৃণমূল’
Calcutta High Court

কী কারণে বন্ধ ৩ অ্যাকাউন্ট? প্রশ্ন তুলে হাইকোর্টে ‘কালীঘাট তৃণমূল’

কী কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, জানতে হাইকোর্টে 'কালীঘাট তৃণমূল'

কলকাতা: ফ্রিজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট (TMC Bank Account)। আর্থিক সংকটে পড়েছে ‘মমতাপন্থী তৃণমূল’। দলের দৈনন্দিন আর্থিক লেনদেন কার্যত থমকে যাওয়ার অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে তারা। কার অনুমতিতে এবং কী কারণে অ্যাকাউন্টগুলি বন্ধ হল, সেই প্রশ্নেই এবার কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে দ্বারস্থ হয়েছে তারা।সোমবার কলকাতা হাইকোর্টে বিষয়টি উত্থাপন করা হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার অনুমতি চান তৃণমূলের আইনজীবীরা। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আচমকাই বন্ধ (TMC Account Freeze) হয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছে কালীঘাটের তৃণমূল কংগ্রেস (Kalighat TMC)। দলের দৈনন্দিন আর্থিক লেনদেন কার্যত থমকে যাওয়ার অভিযোগ উঠেছে।দলীয় সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে কমবেশি প্রায় ৫৩৪ কোটি টাকা রয়েছে। বিধানসভায় নতুন ব্লক তৈরি হওয়ার পর এই বিপুল টাকার ওপর আইনি অধিকার জানাতে সক্রিয় হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর শিবিরের নেতারা। বিধাননগর দক্ষিণ থানায় ‘ঋতপন্থী’ ১০ তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে খবর। আপাতত ওই তিন অ্যাকাউন্টে কোনও লেনদেন করা যাবে না।এই আবহেই অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়ে অরূপ বিশ্বাসকে শোকজ নোটিস পাঠায় তৃণমূল। চিঠির উত্তরে দলের অ্যাকাউন্টের লেনদেনের ইতিহাস নিয়ে সরব হন তিনি। আর্থিক লেনদেনে অনিয়মের কথা তুলে ধরেছেন। আগাম সই করা কয়েকটি চেক কোথায় ব্যবহার হয়েছে, তা নিয়েই ধন্দ প্রকাশ করেন অরূপ।

আরও পড়ুন: মমতাকে বাদ দিয়ে ‘নতুন তৃণমূল’, চেয়ারম্যান অরূপ রায়, সহ-সভাপতি অরূপ বিশ্বাস

[youtube-feed feed=1]
Read More

Latest News