Saturday, June 20, 2026
HomeScrollতৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
Trinamool

তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

রয়েছে ৪৪০ কোটি টাকা! তৃণমূলের ৩টি অ্যাকাউন্ট ‘ফ্রিজ’

কলকাতা: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Trinamool Bank Account) রয়েছে কাটমানির টাকা। দলেরই এক বিধায়ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) শিবিরের বলেই সূত্রের খবর। তীব্র ডামাডোলের মাঝেই তৃণমূল কংগ্রেসের ৪৪০ কোটি টাকা থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ।

দিন কয়েক আগে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস। সেই চিঠিকে সমর্থন জানিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “ওই অ্যাকাউন্টে কাটমানির টাকা রয়েছে কি না, কে জানে। আমি অরূপ বিশ্বাসের সঙ্গে সহমত। তদন্ত হওয়া উচিত।” শুক্রবার বিধাননগর দক্ষিণ থানায় ‘ঋতপন্থী’ ১০ তৃণমূল বিধায়ক তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছিলেন। তারপরই তদন্তে নামে সাইবার সেল। তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল রাজ্য পুলিশের সাইবার সেল। জানা গিয়েছে, এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ওই তিনটি অ্যাকাউন্টে আপাতত ‘ডেবিট ফ্রিজ’ করা হয়েছে। আপাতত ওই তিন অ্যাকাউন্টে কোনও লেনদেন করা যাবে না।

আরও পড়ুন: ৮ মাসেই ভাঙল দুধিয়া সেতু, ‘কাটমানি রয়েছে কিনা তদন্ত হবে’, জানালেন শুভেন্দু

উল্লেখ্য, নির্বাচনে ভরাডুবির পর ভেঙে খান খান তৃণমূল। বিধানসভায় পরিষদীয় দল ভেঙে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে সংসদীয় দলও। প্রতীক তাঁর কাছে থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিষেক স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে বিদ্রোহী সাংসদদের পদ বাতিলের দাবি জানিয়েছেন। এ দিকে একের পর এক পুরনিগম, পুরসভা হাতছাড়া হচ্ছে। এবার ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto